বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রিয় বৃষ্টি ভাইজান,
হিমু ভাই ,আপনি কি লক্ষ করেছেন প্রতিদিন বৃষ্টি হচ্ছে ? বৃষ্টি শুরু হয় শেষ রাতে । বৃষ্টি শুরু হবার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায় । আমি আয়োজন করে বৃষ্টির শব্দ শুনি । বৃষ্টির শব্দ যে আয়োজন করে শোনা যায় এটা আমি শিখেছি আপনার কাছে । প্রথম যেদিন আপনি টিনের চালে বৃষ্টির শব্দ শোনার জন্যে আমাদের বাসায় এসেছিলেন সেদিন আপনাকে ধান্ধাবাজ মানুষ মনে হয়েছিল । যখন দেখলাম আপনি সত্যি সত্যি খুব আগ্রহ নিয়ে বৃষ্টির শব্দ শুনছেন তখন আপনার প্রতি আমার শুরুতে যে মিথ্যা ধারণা হয়েছিল তার জন্যে খুব লজ্জা পেয়েছি । হিমু ভাআ,আমার এখন চিঠি লেখা রোগ হয়েছে । আয়াকে দিয়ে চিঠি লেখার কাগজ খাম আনিয়াছি । স্ট্যাম্প আনিয়েছি । পরিচিত অপরিচিত সবার কাছে চিঠি লিখছি । আপনি শুনে খুবই অবাক হবেন যে আমি আমার স্কুল জীবনের এক বান্ধবী লুনাকেও চিঠি লিখেছি । সে ক্লাস নাইনে পড়ার সময় জন্ডিস হয়ে মারা গিয়েছিল । লুনাকে লেখা চিঠিটা আমি বালিশের নিচে রেখে দিয়েছি । আপনার কি ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে ? আমার ধারণা আমার মাথা ঠিকই আছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now