বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
নীচে পায়ের জুতা খুলে রেখে পরিবারের সকলেই সিড়িঁ বেয়ে ধাপে ধাপে উঠে চলেছি মনে হলো সম্রাট শাহজাহান আর মমতাজ মহলের জ্বলন্ত প্রেমের নির্দশন হয়ে দাড়িয়ে আছি সেই বাইস হাজার শ্রমিকের সাধনার ফসল আর সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে অন্তহীন গভীর ভালবাসার মর্মজালা । কতো কঠোর হৃদয়ও আবেগেআপ্লুত হয়ে যায় । কতজনা সার্থক কবি ও সাধক হয়ে ফিরছে,কতজনা আবার প্রিয়ার বিয়ৌগ ব্যাথা স্মরণ করে চোখের জলে বুক ভাসিয়েছে । আমারো স্মৃতিপটে অনেক স্মৃতি উদ্ভাসিত হয়ে উঠছৈ । আমার প্রিয়াকে কেন্দ্র করেই তবে তিনি সংগেই ছিলেন । তাই,চোখে দুফোটা অশ্রু অবশ্য গড়িয়ে পড়েনি । সারাদিন পরিবার সহ তাজমহল চত্তরে কেটেছে কিভাবে বেলা গড়িয়ে নীলিমায় রক্তিম আভা ছড়িয়ে সুর্য্যি মামার বিদায় নিয়েছে আবলোকন করার প্রয়াস পাইনি । তবে চাদের আলোক রশ্মির প্রতিফলন তাজমহলের শ্বেত মর্মরে দেখার সুযোগ হারইনি বরং শ্বেত মর্মরে গাথা দেওয়াল ঘেষে যমুনা নদীর দিকে তাকিয়ে দেখেছি সে অপরূপ দৃশ্য । আজো নয়ন মাঝে জীবন্ত হয়ে সে স্মৃতি চির উদ্ভাসিত ও চির জাগরুক হয়ে আছে । সে রাতে হোটেলে ফিরে কত কি স্বপ্নে দেখেছিলাম স্মরণে নেই । তবে আজ অতীত স্মৃতিচারণ করতে আবছা মনে পড়ে আমরা দুজন সম্রাট শাহজাহান ও মমতাজ *
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now