বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জীবনের খারাপ সময় গুলো অনেক কষ্টের হয়,জীবনে এমনই খারাপ সময় কাটছিল আমার।ঠিক এমন সময়ে তুমি এলে ভোরের শিশির,সকালের পাখি,রোদেলা দুপুর, কিংবা গৌধূলী বিকেল,সন্ধ্যা তাঁরা অথবা রাতের জ্যোৎস্না হয়ে।কেন জানি তোমার ছোয়াই,আমি আবার প্রান ফিরা পেলাম মনে হল।শুরু হল আমাদের একসাথে চলার পথও যাত্রা।ভালই চলতে লাগল আমাদের পথ চলা,হাসি,আনন্দ আর সূখ দিয়েই পার হচ্ছিল দিনগুলো।দেখতে দেখতে পার হল চার চারটি মাস ,ছুটি হল আমাদের কলেজ ,বাসায় যাইতে হবে।একসাথেই বের হলাম দুইজনই,চলতে লাগলাম পাশাপাশি বসে। অনেক পথ একসাথেই আসলাম,তুমি আমার হাত এক সেকেন্ডের জন্যও ছারতে পারনি।সব সময়ই ধরে ছিলে খুব শক্ত করে।তখন খুব ভাল লাগছিল কেও আমারে এত ভালবাসে।তুমি এত শক্ত করে ধরে ছিলে যে তোমার হাতের মেহেদীর রং আমার হাতে চলে এসেছিল।তুমি আমার আর তোমার হাতের ছবিও তুলে রাখছিলে।দেখতে দেখতে সময় হয়ে গেল দুইজন দুইদিকে যায়ার।আমার কোন ভয় এতদিন লাগে নাই,কিন্তু তখন থেকে খুব ভয় লাগতে লাগলো।তোমার দিকে তাকাতে পারছিলাম না,তোমাকে ছেরে যেতে হবে খুব কষ্ট হচ্ছিল আমার।তবুও যেতেই হবে,কিন্তু ভয় অনেক হয়তে লাগলো।তুমি আমার হাত ছারতে ই চাইছিলে না,আমি বললাম এই পাগলি কয়টাদিনই তো।
বাসায় এসে কথা হত তুবুও মনে হত তুমি আমার কাছ তাকে আস্তে আস্তে দূরে যাইতে চাও,কিন্তু তখন বুঝতে পারি নাই আমি বিশ্বাস কর।ফিরে আসলে ছুটির পর,দেখলাম অনেক পাল্টিয়ে গেছো তুমি।তবুও আমি বুঝতে পারি নায় যে তুমি আর আমার নায়।তোমার অভিনয় চলতে এ আছে আমার সাথে।তোমার লাইফ এ যে অন্য কেও আছে আমি একবারও ভাবি নায়। তুমি ঠিকই আমার সাথে এ অভিনয় করেই গেলে। অনেকেই আমারে বলেছে তোমার লাইফে অন্য কেও আমি বিশ্বাস করিনি।তোমার ফোন ওয়েটিং পাওয়া শুরু হয়লো,এটা দিন দিন আরও বেড়েই গেল।তুমি আমারে আর আগের মত সময়ও দিতেও না। তোমারে এটা নিয়ে কিছু বলতে গেলেই তুমি বলতে আমি নাকি তোমারে অবিশ্বাস করি,আসলে তা ছিল না। আমার যে ভয় হত আমার ভালবাসা যেন আর কারও কাছে ভাগ না হয়।কিন্তু তুমি বুঝতে না এটা ,আমার সাথে খারাপ আচারণ করতে লাগলে দিন দিন তার পরিমান বাড়িয়ে দিলে আমি তবুও এত কিছু বুঝতে পারিনি।আমি নিরবে কাঁদতাম আর ভাবতাম কি হয়ছে তোমার।কিন্তু সত্যটাতো প্রকাশ পাবেই একদিন আমি ঠিকই জানতে পারলাম তোমার মনে অন্য কেও আছে ,অনেক কষ্ট হয়েছিল আমার।তুমি জানতেও পারনি,অনেক কেঁদেছিলাম আমি।তখন মনে হচ্ছিল তোমার বলা কিছু কথা, তুমি বলেছিলে আমারে ছেরে পারবে না থাকতে,আমার হাত না ধরে তুমি থাকতে পারতে না,আমারে এত স্বপ্ন দেখাতে তুমি সব কি ভুল আর মিথ্যা ছিল।আমিত তোমারে নিয়া একটাও ভুল কিছু মিথ্যা কিছু বলি নায়।তাহলে আমার সাথে সবি তোমার খেলা ছিল,খেলা শেষ তাই আজ ভেঙে দিয়ে চলে গেলে।আমার সব কিছু কি মিথা তোমার কাছে,কি দরকার ছিল আমার সাথে এমন করার।আমারে কেন এত কষ্ট দিলে,পারলে তুমি দিতে।আসলেই তোমরা সবই পার,ভালবাসার অভিনয়ও করতে পার আর একজনের হাত ধরে চলে যাইতেও পার তোমাদের একবারও কিছু মনে হয় না।
এখন আর কষ্ট হয় না আমার যারে আমি ভালবেসেছি সে তো আমারে ভালবাসেনি,সে তো শুধু অভিনয়ই করে গেছে।এখন বুঝি ভুলটা আমারি,তুমি আমার ভালবাসা পাওয়ার যোগ্যই ছিলে না।ভাল হয়েছে তুমিতো ভাল আছো ,সূখে থাক আর ভাল থাক তুমি।
ByARWAR JAHAN
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now