বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বৈষম্য
-- তাহমিনা জাহান
আজ নীলার কর্মজীবনের প্রথম দিন তাই খুব দ্বিধা নিয়ে আস্তে আস্তে স্কুলের দিকে পা বাড়াচ্ছে । এই ছোট্ট স্কুলটাতে একজন শিক্ষক এর বদলি হিসেবে ও আজ জয়েন করবে । কথা আছে যদি ওই শিক্ষক না আসে তবে ভাল পড়াতে পারলে ওকেই পারমানেন্ট করে নেবে কর্তৃপক্ষ ।
অফিস রুমে গিয়ে নিজের পরিচয় দিতেই স্কুলের প্রিন্সিপাল সামাদ সাহেব এসে নীলার কাগজপ্ত্র দেখতে দেখতে বিভিন্ন কথাবার্তা বলতে লাগলেন । জিজ্ঞেস করতে লাগলেন ওর পড়াশুনার বিষয় , কি কি পড়াতে পারবে ইত্যাদি । আরো বলতে লাগলেন এক সাথে ৩ জন শিক্ষক চলে যাওয়ায় কি পরিমাণ মুশকিলে পড়েছে স্কুল ।
যদিও নীলার পড়ার বিষয় ভিন্ন তবুও ওকে অংক করাতে বলা হল , সাথে আরো কিছু বিষয় যা ওর একেবারেই স্কুলে থাকতে পড়া বিষয় ।হিসাববিজ্ঞানে মাস্টার্স করা নীলা সমাজবিজ্ঞান , ইংরেজি কিংবা বাংলা পড়ানোর কথায় কিছুটা ঘাবড়ে গেলেও মনে মনে যে কোন পরিস্থিতির জন্যেই নিজেকে প্রস্তুত করে নিল ।
প্রথমেই ওকে ক্লাস ফাইভ এর শ্রেণীকক্ষে নিয়ে অংকের ক্লাস নিতে বলা হল কারন আর ৩ মাস পড়েই ওদের পি,এস,সি পরীক্ষা । ক্লাসের দিকে তাকিয়ে হাতেগোনা কয়েকজন ছাত্র ছাত্রী দেখে নীলার মনে কিছুটা সাহস ফিরে এলো । ওকে ক্লাসে রেখে সামাদ সাহেব চলে গেলেন আর নীলা নিজেকে ওদের সাথে পরিচয়ের প্রস্তুত করে নিল । নিজের নাম আর কি পড়াবে তা বলে নামগুলো জানতে চাইলো নীলা । সবাই একে একে নিজের নাম বললো এর মাঝেই একটা জড়সড় মেয়ে নীলার দৃষ্টি আকৃষ্ট করে নিল। মেয়েটা নিজের নাম বলল "দীপা " । ওর দিকে নজর রেখে নীলা ধীরে ধীরে পড়ানো শুরু করলো ।
চাকরির বেশ কিছু দিন চলে যাওয়ার পর নীলা দেখলো দীপার পড়ায় খুব আগ্রহ যদিও একা একা ভাল ভাবে সব বুঝে উঠতে পারে না । একদিন ডেকে ওর পড়ার বিষয়ে বিভিন্ন খোঁজ খবর নিচ্ছে এমন সময় নীলা দেখে ওরই ক্লাসের কিছু ছেলে এই দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর কি যেন বলছে । নীলা কিছুক্ষণ দেখে দীপাকে জিজ্ঞেস করলো যে ওর ক্লাসের ছেলেমেয়েরা ওর ঠিক মত কথা বলে কিনা ?
একথা শুনে দীপা কিছুক্ষন চুপ করে থেকে বললো ," আমি এই স্কুলের ড্রাইভারের মেয়ে বলে ওরা কেউ আমার পাশে বসে না , কেউ আমার সাথে কথাও বলে না ।"
নীলা আর কিছু বলার মত ভাষা খুঁজে পেল না শুধু " ওহহ " ছাড়া ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now