বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভারতবর্ষ ভ্রমণ-০৩

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মাজার শরীফের গম্বুজটির উপর যে কলসটি আছে কথিত আছে সেটা দেড়মন ওজন সোনার তৈরী । মাজার শরীফের সিড়ির পাশে দেখেছিলাম দূইটা বড় বড় ড্রাগ বাৎসরিক ওরস মোবারকের রান্না ওর ভিতরই করা হয় । দুজন লোক দেখেছিলাম মই বেয়ে ড্যাগ দুটির ভিতর নামতে । আজো সে স্মৃতি অম্লান হয়ে আছে । আজমীর শহর সুন্দর পরিচ্ছন্ন এবং অনেক মুসলিম ঐতিহাসিক স্মৃতি বহন করে গেছে । কয়েকদিন আজমীর শরীফ অবস্থানের পর আবার ট্রেনে করে দিল্লীতে ফিরে আসি এবং পুরা এক রাত লেগেছিলো । দিল্লী হতে ট্যাক্সি ভাড়া করে রওয়ানা হয়েছিলাম,পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি সেই স্বপ্নে দেখা সম্রাট শাহজাহানের প্রেমের জলন্ত নিদর্শন তাজমহল দেখার উদ্দেশ্যে । পথি মধ্যে সেকেন্দ্রাবাদে এলাকা জুড়ে কারুকার্যখচিত দালান কোঠা আর বিভিন্ন রকম পাথর সমৃদ্ধ সমাধিস্থল । সেটাও মনে হয়েছিল দ্বিতীয় তাজমহলের মতই । সত্যি অপূর্ব সে দৃশ্য । আশে পাশে দেখেছিলাম ময়ুর পাখি,পায়রা,টিয়া,আর কাকাতুয়া ভাবতেও অবাক লাগে । মানুষের সাথে সাথে ওরাও নির্বিঘ্নে বিচরণ করে বেড়াচ্ছে । সত্যি সেখানে দেখেছিলাম পশু পাখীও কত স্বাধীন ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২২২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now