বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার প্রথম ভাললাগা/ভালবাসা

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রাজন মাহমুদ (০ পয়েন্ট)

X আমার বয়স তখন ৯-১০ হবে ৷ চতুর্থ আথবা পঞ্চম শ্রেনিতে পড়ি ৷ সঠিক সময়টা মনে নেই ৷ বাংলা সিনেমা দেখে প্রেম/ভালবাসা নামক শব্দটির সাথে পরিচয় ঘটে ৷ কিন্তু তার কোন সঠিক তাৎপর্য বুঝতাম না ৷ বন্ধুরা বলত প্রেম হলে নাকি বুকের মধ্যটা চিন করে ওঠে ৷ বুঝতাম না, কিন্তু এ বিষয়টা নিয়ে মাঝে মধ্যে একটু বেশিই ঘাটাঘাটি করতাম ৷ কিন্তু কিছুই বুঝতাম না ৷ না বোঝাটাই স্বাভাবিক, ছোট্ট বাচ্চা আমি তখনও ৷ আমার তখনকার জীবনযাত্রা ছিল, যত প্রকার শয়তানি/দুষ্টামি করা যায় তা করা ৷ আর সারাদিন টো টো কম্পানির ম্যানেজারের দায়িত্বটা নিজের ঘাড়ে নেওয়া ৷ কারও কথা শুনতাম না, মন যা বলত তাই করতাম ৷ যার ফলস্রুতি তে মাঝে মধ্যে মায়ের হাতে উত্তম-মাধ্যম মিস হত না ৷ প্রচুর খেলাধুলা করতাম, এসময়কার কিছু স্মৃতিচারন না করলেই নয়,, * লাটিম খেলা ৷ * গোল্লাছুট ৷ * কানামাছি ৷ * ঘুড়ি ওড়ানো ৷ * চোর পুলিশ ৷ * মার্বেল ৷ * ম্যাচের খোল ৷ * চাড়া ৷ * মাটি দিয়ে খেলা * চোখ পলান্তি/লুকোচুরি ৷ ইত্যাদি ৷ আরো অনেক ধরনের আজগুবি খেলা ৷ যা এসময়ের ছেলে মেয়েরা বুঝবে না, শুনে হাসবে ৷ যাই হোক আমার শৈশব- কৈশর এর দিনগুলো সত্যিই আসাধারন ছিল ৷ ঠিক সবার যেমনটা থাকে ৷ এরকম একটি সময় তার আগমন --- আমি আমার পরিবার ঢাকায় একটি ভাড়া বাড়িতে থাকতাম ৷ বাড়িটিতে আনেকগুলি রুম ছিল ৷ আলাদা আলাদা রুম ভাড়া দেওয়া ৷ L সাইজ একচালা ঘড় ছিল বাড়িটিতে ৷ আমরা বাড়িটির প্রথম প্রান্তের রুমটিতে থাকতাম আর শেষ প্রান্তের রুমে নতুন একটি ভাড়াটিয়া ওঠে ৷ তারা স্বামী-স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে সহ রুমটি ভাড়া নেয় ৷ আমি স্কুলে ছিলাম ৷ আমার আসতে আসতে বিকাল হয়ে যায় ৷ আমার প্ল্যান প্রতিদিনের মতই, বাসায় কোনমতে ঢুকে স্কুলড্রেস ছেড়ে যত তাড়াতাড়ি খেলতে যাব ৷ কিন্তু সেদিন আমার আর খেলতে যাওয়া হল না ৷ বাসায় ঢুকে দেখি খুবই সুন্দর একটি মেয়ে গেটের সামনে দাড়িয়ে ৷ আমি তো তাকে দেখে ওবাক ৷ একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে? আমাকে দেখে মেয়েটি খুবই সুন্দর একটি হাসি দেয়, বিশ্বাস করবেন কি সেই হাসি মাখা মুখ খানা চোখ বন্ধ করলে আজও আমি দেখতে পাই ৷ আমার দেখা সব থেকে সুন্দর হাসি সেটা ৷ হাসলে মেয়েটির গালের টোল পড়াটা সত্যিই অসম্ভব সুন্দর ছিল ৷ আমার বুকের মধ্যটা চিন করে উঠল ৷ কিছুই বুঝতে পারলাম না কি হল? পরবর্তিতে মেয়েটা আমার সবথেকে ভাল বন্ধু হয়ে গেল, আমার খেলার সাথী ৷ মেয়েটার নাম ছিল নিশু ৷ প্রায় বছরখানেক ছিল মেয়েটা এ বাসায়, পড়ে ওরা ওদের গ্রামের বড়ি চলে যায় নরসিংদিতে ৷ ওর একটা ছোট ভাই ছিল, মাঝে-মধ্যে আমাদের বার্তাবাহক হিসাবে কাজ করত ৷ মেয়েটাকে খুবই ভাল লাগত ৷ আমিও জানতাম নিশু আমাকে পছন্দ করত ৷ কিন্তু কেউ কাউকে বলতে পারিনি কখনও ৷ না বলা থেকে গেল এই কথাটি, 'নিশু তোমাকে খুব ভালবাসি, আর সারাজীবন ভালবেসে যাব ৷' ওই চলে যাওয়ার পর নিশুর সাথে আমার আর কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ কারন আমি ওর কোন ঠিকানা জানি না ৷ আমার মায়ের কাছেও তেমন কোন ঠিকানা পাইনি ৷ মোবাইল তখন ততটা Avaiable ছিলনা ৷ যার দরুন যোগাযোগের কোন মাধ্যম এখন আর নাই ৷ এই ছিল আমার প্রথম ভাললাগা আর ভালবাসার গল্প ৷ আপনাদের সাথে Share করলাম ৷ সকলে সবার অভিমত জানাবেন ৷ ধন্যবাদ ৷


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now