বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ট্রাবলমেকার

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X #ট্রাবলমেকার হতাশার কালো চাদর এমনি এমনি কাউকে ছেয়ে ধরে না। কারণ থাকে প্রতিটি হতাশারই। দিনের পর দিন অবহেলা, অনাদর, নিজের মতামত বা ক্রিয়েটিভিটির মূল্য না পাওয়া, আরও হাজারও কারণে হতাশ হয়ে পড়তে পারে যে কেউ। তবে কিউয়ের ব্যাপারটা সেরকম নয়। ইট'স ডিফরেন্ট! খেলাটাতে কোন আগ্রহই ছিলো না কিউয়ের। সে শুধুই এসেছিলো খেলাটাতে কে কিভাবে অংশ নেয় সেটা দেখতে। তবে সবার অনুরোধে নিজেও প্রথমবারের মতোই যোগ দিয়েছিলো। নিয়মগুলো খুব একটা কঠিন নয়, শুধুমাত্র এ কারণেই রাজী হয়ে গেছিলো কিউ। প্রথমে তোমাকে নিজের জন্য একটা নাম এবং একটা পরিচয় ঠিক করতে হবে। তারপরে চ্যুজ করতে হবে এরিয়া এবং ফ্যামিলি। স্কুল, কলেজ, ভার্সিটি- এগুলোর ব্যাপারেও মাথা ঘামাতে হবে। প্রাথমিক রুলসগুলো এমনই। খেলাটা অনেকটা বাস্তব জীবনের মতোই, তবে বাস্তব নয়। এটাকে সবাই "নিউ লাইফ" বা নতুন জীবন বলে অভিহিত করে। খেলাটা শুরু হয়েছিলো খুব সাদামাটাভাবেই, যেভাবে সব খেলা শুরু হয়। প্রতিযোগীদেরকে একটা নতুন জীবন দেওয়া হলো যে জীবনে তাদের অতীতের কোন কথাই মনে থাকবে না। খেলার পয়েন্ট কাউন্ট করা হবে যে যত নিজের আসল জীবনের কথা মনে করতে পারবে তার ভিত্তিতে। ধীরে ধীরে একটা একটা করে ধাপ পার করলো ওরা। দেখতে দেখতে কিউয়ের পয়েন্ট দুড়দাড় করে বাড়তে লাগলো। সেই সাথে নিজের আসল জীবনের অনেক কথাই তার পরিষ্কার মনে হতে লাগলো। নিউ লাইফে সে হয়ে উঠলো অনন্য! সবাই তাকে ইউনিক এচিভার হিসেবে অভিহিত করলো। এবং একটা সময় খেয়াল করলো কিউ, ও এবং কুশ ছাড়া বাকি কারওই তাদের আসল জীবনের কথা মনে নেই। নিউ লাইফে নিউ লাইফ পেয়ে সবাই সেটাকেই আপন করে নিয়েছে, ভুলে গেছে নিজেদের আসল পরিচয়। আর, সেটা যখন মনে করিয়ে দিতে গেলো কিউ, প্রথমে সবাই ওকে ইগনোর করতে শুরু করলো। একটা সময়ে গিয়ে ওকে পাগল বলেও অভিহিত করলো। পাশে দাঁড়ালো কুশ, প্রতিবাদ করলো। সবাইকে জানাতে চেয়েছিলো সে, ইট ওয়াজ জাষ্ট আ গেইম। কিন্তু... কেউ বিশ্বাস করেনি। অবিশ্বাসী নাম দিয়ে তাকে গেম থেকে বিতাড়িত করলো বাকিরা, নিজেদের ভাষায় যাকে তারা খুন বলে ডাকে। ভয় পেয়ে গেলো কিউ। জানে না গেম থেকে বিতাড়িত হলে ও কোথায় যাবে। এও জানে না আগের সেই জীবনটাতে ফিরে যেতে পারবে কি না। ও তো এই গেমে প্রথম, এর আগে তো কখনোই খেলেনি। শুধু গেইমের প্রাথমিক রুলসগুলো সম্পর্কে হালকা ধারণা দেওয়া হয়েছিলো ওকে। পরিণতিটা জানা নেই। হ্যাঁ... একা হয়ে গেলো ও। অবহেলায় অবজ্ঞায় নিজের আস্থা টলে গেলো তার। কিউ কি আদৌ কোন খেলায় যোগ দিয়েছিলো কখনো? ওর কি আসলেই বাস্তবে কোন জীবন আছে যা ও ধীরে ধীরে মনে করেছিলো? নিউ লাইফ নামে কি আসলেই কিছুর অস্তিত্ব আছে? না কি সে শুধুই ট্রাবলমেকার? শিওর হতে পারলো না কিউ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now