বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন এক জমিদারের নিজ গৃহ থেকে গয়নার বাক্স চুরি হল।
জমিদারতো রেগে আগুন কার এত বড় সাহস যে আমার ঘরের সিন্ধুক ভেঙ্গে গয়নার বাক্স নিয়ে যায়!
জমিদার সারা গ্রামে প্রচার করে দিলেন-যে চোর ধরিয়ে দিতে পারবে তাকে পুরুস্কৃত করা হবে।
এই শুনে এক ঘোড়াওয়ালা জমিদারের বাড়িতে ঘোড়া নিয়ে হাজির হলো। এবং বলল আমি আমার ঘোড়াকে দিয়ে চোর ধরিয়ে দিতে পারব। আমার ঘোড়া চোরের নাম বলে দিবে।
আজব ঘটনা! ঘোড়ায় নাকি চোরের নাম বলবে!
সবাই চমকে গেল।
এরপর জমিদার সন্দেহজনক সকলকে ডাকল। এবং সবাইকে লাইন দিতে বললেন।
জমিদার বলল এবার তোমার কাজ শুরু করো।
ঘোড়াওয়ালা বলল -সবাইকে আমার এই ঘোড়ার লেজকে দুহাত দিয়ে স্পর্শ করতে হবে আর এদের মধ্য থেকে আমার ঘোড়া চোরের নাম বলে দিবে।
ঘোড়াওয়ালা ঘোড়ার লেজে কিছু আলকাতরা মেখে এনেছিলো।
এরপর সবাই ঘোড়ার লেজ স্পর্শ করল কিন্তু চোরটায় ভয়ে স্পর্শ করল না। সে দূর থেকেই হাত টেনে নিল আর তাই তার হাতে আলকাতরা লাগলো না।
তারপর জমিদার চোরটা ব্যতিত সবার হাতেই কালো আলকাতরা দেখে বুঝতে পারল এটাই চোর। চোরটাকে সাজা দিলো এবং ঘোড়াওয়ালাকে পুরুস্কৃত করল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now