বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঝগড়াটে ভালোবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X ছোট্ট একটা ভুল বোঝাবুঝির কারনে ছেলেটা আর মেয়েটার মাঝে বিরাট একটা দুরত্ব সৃষ্টি হয়ে গেল ৷ জেদী আর বদরাগী মেয়েটা প্রচন্ড রাগ করে বসলো emotional fool ছেলেটার ওপর ৷ তাদের কথাবার্তা, মেসেজিং সব কমে যেতে লাগলো ৷ ছেলেটা ফোন না দিলে মেয়েটা ফোন দেয় না, মেসেজ দেয় না, এখণ আর আগের মতন কিছুই হয় না ৷ সময় যেন হঠাৎ করেই সবকিছু বদলে দিয়েছে ৷ প্রচন্ড ভালবাসা যেন মুহুর্তের ব্যবধানে তিক্ততার বিষে নীল হয়ে গেছে ৷ মেয়েটার এরুপ আচরনের পেছনে যৌক্তিক কারনও রয়েছে ৷ ছেলেটার আচরনে সে যে ভীষন কষ্ট পেয়েছে ৷ হোক সেটা ভুল করেই করেছে ছেলেটা, তবুও কেন করলো !? . ছেলেটা ভাবল এভাবে আর হয় না ৷ সব সহ্য করা যায়, ভালবাসার মানুষের অবহেলা সহ্য করা যায় না ৷ নাহ এবার তাকে মেয়েটার শহরে যেতেই হবে ৷ মেয়েটার সব রাগ ভাঙিয়ে আবার সবকিছু ঠিকঠাক করতে হবে ৷ . ছেলেটা একদিন রাতে রওনা হলো মেয়েটার শহরের উদ্দেশ্যে ৷ মানসিক ভােব বেচারা এতটাই বিপর্যস্ত ছিল যে শীতের পোশাক পড়তেও মনে নেই ৷ ফলাফল শীতের হিম বাতাসে একরাতেই ঠান্ডা বাধিয়ে গলা ভেঙে ফেললো ৷ . সকালবেলা মেয়েটার শহরে পৌছে খুজতে লাগলো মেয়েটার হোস্টেল ৷ হঠাৎ দেখল পাচতলা সাদা বাড়িটা অদূরে ঠায় মাথা তুলে দাড়িয়ে আছে ৷ সেখানে গিয়ে মেয়েটাকে কল দিলো ৷ প্রায় ৩৭ বার ফোন বাজার পর মেয়েটা ঘুমঘুম গলায় কথা বললো, -এত সকালে ফোন দিছো কেন ? —বাড়ির সামনে আসবে একটু -পারবো না ৷ —প্লিজ আসো কিছুক্ষন পর রাগতস্বরে মেয়েটা বললো, -এই সাতসকালে তুমি কেন আসছো ? —তোমায় দেখতে, তুমি খুশি হওনি ? -একটুও না ৷ এখণই বিদেয় হও ৷ —একদমই না ৷ তোমার সাথে দেখা করবো ৷ এরপর যাবো ৷ ছেলেটার অনেক অনুনয়ের পর মেয়েটা দেখা করতে রাজি হলো ৷ ছেলেটা ভাবলো সকালে যেহেতু নাস্তা করা হয়নি তাহলে মেয়েটা আসলেই একসাথে নাস্তা করা যাবে ৷ . মেয়েটার অপেক্ষায় ছেলেটা পার্কের সেই বেঞ্চিটাতে গিয়ে বসে রইলো ৷ প্রায় সাড়ে ছঘন্টা পর মেয়েটা আসলো ৷ মেয়েটা বললো, -সরি একটু দেরি হয়ে গেলো ৷ —ইটস ওকে ৷ (ভ্রু কুঞ্চিত করে বললো ছেলেটা) -কি বলবা ? বলো ৷ ছেলেটা তখন মেয়েটার সামনে দুহাটুতে বসে দুহাত তার দু কান ধরে বললো, —সরি, জান ভুল হয়ে গিয়েছে ৷ শেষবারের মতন একটা সুযোগ দাও ৷ মেয়েটা এদৃশ্য অন্যদিকে মুখ ফিরিয়ে নিলো ৷ অনেকক্ষন পর বললো, ভেবে দেখবো ৷ এখণ তুমি যাও ৷ ছেলেটা তখন একরাশ হতাশা নিয়ে সেখান থেকে চলে এলো ৷ . লেখক : রুধির ধারা


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now