বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তা না বলে বললি, উল্টো। বৌভাতে কি কেউ হলুদ
পাঞ্জাবী পড়ে নাকি!
বন্যাঃ আমি বলেছি তাই পড়বি। ব্যস…
শুভ্রঃ মাথা ঠিক আছে তো?
নাকি ঠান্ডা পানি ঢালতে হবে?
বন্যাঃ আমার মাথা ঠিকই আছে। নিজের মাথায় ঢাল। পাগল কোথাকার।
শুভ্রঃ আমি পাগল হলে তো তুই সেই পাগলের বউ হতে যাচ্ছিস। তাহলে….
বন্যাঃ উফ!! বক বকানি থামা এবার। প্লিজ.. এবার সত্যিই আমার
মাথা ধরেছে। চুপ থাক প্লিজ।
সন্ধ্যার পর শুভ্রর অন্ধকারে একা একা ছাদে হাঁটতে ভালই লাগে।
তাই আজও তার ব্যতিক্রম হলো না।
কিরে ভাইয়া, কি করছিস একা একা?
শুভ্র চমকে গিয়ে হাত থেকে সিগারেট ছুঁড়ে ফেলে দিলো।
মীরাঃ আরে আমি। ভয় পাচ্ছিস কেনো?
শুভ্রঃ আওয়াজ দিয়ে আসবি না!
আমি না বলেছি, যখনই আমার
সামনে আসবি আওয়াজ দিয়ে আসবি!
মীরাঃ স্যরি। কি করছিলি?
শুভ্রঃ আকাশ দেখছিলাম।
মীরাঃ অন্ধকারে আবার আকাশ দেখা যায় নাকি? জানতাম না তো!
শুভ্রঃ যায়। দেখা যায়। এইবার বল
কেনো এসেছিস? কিছু বলবি এইতো?
মীরাঃ না, এমনি। আচ্ছা ভাইয়া,
আজকে কি বন্যা আপুর সাথে দেখা করেছিস?
শুভ্রঃ হ্যাঁ। কেনো?
মীরাঃ না, আম্মা বলছিল বিয়ের আগে ওর সাথে আর দেখা না করতে।
লোকে কি বলবে না বলবে। এ জন্য।
শুভ্রঃ হয়েছে? কথা শেষ হয়েছে?
মীরাঃ হুঁ ( মাথা ঝাঁকিয়ে জবাব দিলো)
শুভ্রঃ তাহলে এখন এইখান থেকে ভাগ।
প্লিজ।
আমাকে একটু একা থাকতে দে।
মীরাঃ রাগ করছিস কেন ভাইয়া?
আচ্ছা যাচ্ছি।
শুভ্র ছাদের রেলিং এর উপর বসে আছে।
হাতে সিগারেট। একেবারে ব্যাক টু দ্য
পাষ্ট। কত কিছুর পর, কত বাধা,
নানান জনের নানান কথা। সবকিছুর পর আর কিছুদিন পর বিয়ে। প্রাইভেট টিউটর, প্রথম পড়াতে আসা, তারপর দুষ্টুমি, আস্তে আস্তে ভাল লাগা, তারপর
ভালবাসা। ছেলের তুলনায় মেয়ের
বয়স বেশি। মেয়ে একসময় ছেলের
শিক্ষিকা ছিল। আত্বীয়স্বজনদের নানান
কথা। মেয়ের পরিবার থেকে নানান কথা। অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এইটা সেইটা। অনেক কাঠকয়লা পোড়ানোর পর…. যাইহোক,
মোদ্দা কথা অবশেষে বিয়ে হচ্ছে সেটাই বড় ব্যাপার।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now