বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইসলাম যেখানে মুল্যহীন, সুখ সেখানে আসা করাটা বোকামী

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X আজ পহেলা বৈশাখ। আনিকা তার মাকে বলছে - আজ বিকালে ঘুরতে যাব বান্ধবীদের সাথে। ফিরতে দেরী হবে। তার মাও রাজী হয়েছে। কারণ পহেলা বৈশাখে ঘুরতে না গেলে হয় নাকি ? _____________ এদিকে আনিকা আজ পহেলা বৈশাখে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে। তার বান্ধবীদের সে বলে দিয়েছে যে আম্মু ফোন করলে যেন বলে সে বান্ধবীদের সাথে আছে। বান্ধবীরাও রাজী । কারণ তাদের অবস্থাও এমন। এসব যুগের চাহিদা। বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড না থাকলে হয় নাকি ? এটাত ফ্যাশন। _____________ বিকাল ৫ টা । আনিকা এবং তার বয়ফ্রেন্ড রাফিন ঘুরে বেড়াচ্ছে রিক্সায়। মাঝে মাঝে রাফিন আনিকার দেহের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় বিনা বাধায় হাত বুলিয়ে যাচ্ছে। এসব না হলে হয় নাকি ? আজ আনন্দের দিন। _____________ সন্ধ্যা ৭ টা। আনিকা ও রাফিনের মধ্যে কথা- - তোমাকে আজ একটা কথা বলব। - বল। - আজ তো পহেলা বৈশাখ।আনন্দের দিন। আজ তোমার কাছে একটা স্পেশাল জিনিস চাইব। দিবে তো ? - বলো। - আজকে তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাই। প্লিজ না করনা। - কিন্তু......... - কোন কিন্তু নয়। আমরা তো কিছুদিন পর বিয়ে করব। সুতরাং সমস্যা কি ? আমাকে কি বিশ্বাস কর না ? -বিশ্বাস করি। কিন্তু....... ------- অবশেষে আনিকা রাজী হল। _____________ রাত ১২.০০ টা । আনিকা বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গেছে বিছানায়। সে ভাবছে আজ তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়েছে। সে ভাবছে এমনটা করা উচিত হয়নি। অজান্তেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। _____________ পহেলা বৈশাখের ৩ মাস পর । আনিকা আর রাফিনের কথোপকথন, - রাফিন, আমি মনে হয় প্রেগন্যান্ট। আমাকে বিয়ে কর। - কি বল এসব ? কিভাবে হল এমন ? - কেন তুমি জান না ? তুমি ই তো........... - থাম । আমার নাকি অন্য কারো বিশ্বাস করব কিভাবে ? - কি বল এসব ? - কি বলব ! যে মেয়ে বিয়ের আগে বিছানায় যেতে পারে সে যে বিয়ের পর অন্য পুরুষের সাথে বিছানায় যাবে না তার গ্যারান্টি কি ? সরি আমি তোমাকে বিয়ে করতে পারব না । - কি বল তুমি ? আমার কি হবে এখন ? - জানি না । আমাকে আর ফোন দিবা না । বাই। _____________ অবশেষে কোন উপায় না দেখে আনিকা তার বাচ্চাটিকে নষ্ট করে ফেলে । রাত ১১ টা । একটু আগে ক্লিনিক থেকে বাসায় এসেছে আনিকা। ক্লান্তথাকায় সহজেই ঘুম চলে আসে আনিকার। সে স্বপ্নে দেখে যে একটা সুন্দর ছেলে তাকে বলছে - কি দোষ করেছিলাম মা আমি ? আমাকে কেন দুনিয়ায় আসার আগেই হত্যা করে ফেললে মা ? তোমার আর বাবার ১০ মিনিটের সুখ আমাকে হত্যা করে ফেলল মা ? কি অন্যায় করেছি মা আমি ? কেন আমাকে এভাবে কষ্ট দিয়ে টুকরো টুকরো করে হত্যা করলে ? আনিকা প্রতি রাতেই বার বার স্বপ্নটা দেখে। সে এখন ঘুমাতেও ভয় পায় । সে বর্তমানে একটা মানুষিক রোগী। _____________ _____________ মোরাল - আমাদের সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরেছি। আজ পহেলা বৈশাখ । এই দিনে অনেক মেয়ে ইচ্ছা করেই তাদের সতিত্ব বিলিয়ে দিবে। আর পরিনামে হত্যা করবে নিষ্পাপ শিশুকে ,পৃথিবীর মুখ দেখার আগেই। এই শিশু গুলোর কি কোন দোষ ছিলো ।আমরা কি জবাব দিব তার কাছে। তাইত আমি বলি - “ ইসলাম যেখানে মূল্যহীন, সুখ সেখানে আশা করাটা বোকামী।” . . . .Megh Balok Shanto


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now