বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অসমাপ্ত ডায়রী

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X আজ নীলার বিয়ে। কিছুক্ষণ আগে তাকে বউ এর সাজে সাজানো হয়েছে। বউ এর সাজে তাকে অপরূপা লাগছে। বউ সাজলে প্রতিটা মেয়েকেই অপরূপা সুন্দরী মনে হয়। পারিবারিক ভাবেই তার বিয়েটা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী চলে আসবে। *** নীলা বাসর ঘরে বসে আছে। কিছুক্ষন পর তার বর ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই সে নীলাকে বললো- তোমার জন্য ১টা সারপ্রাইজ আছে। চলো আমার সাথে। নীলাকে সাথে নিয়ে সে ১টি নদীর পাড়ে এসে দাঁড়ালো। *** নীলা তোমার মনে আছে প্রথম যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম, আমাদের দুজনকে কথা বলার জন্য তোমার ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন তোমার টেবিলের উপর থাকা ডায়রীটা আমার চোখে পড়ে। আমি জানি এটা অপরাধ তবুও ডায়রীটা পড়ার লোভ সামলাতে পারিনি। তাই তোমার নজর এড়িয়ে আমি ডায়রীটা বাসায় নিয়ে যাই। *** রাতে ডায়রীটা খোলার আগে ভেবেছিলাম হয়তো নিজের হবু বউয়ের কোন অসমাপ্ত প্রেম কাহিনী পড়তে হবে। কিন্তু যখন ডায়রীটা খুললাম তখন প্রথমেই ১টি ছবি চোখে পড়লো। ১টি মেয়ে খোলা চুলে ১টি ছেলের কাঁধে মাথা রেখে নদীর পাড়ে বসে চাঁদ দেখছে। তার নিচে লিখা এমন ১টা জ্যোৎস্নাবিলাস আমার স্বপ্ন। কখনো প্রেম করা হয়নি তাই স্বপ্নটা আজো স্বপ্নই রয়ে গেছে। জানিনা কখনো পূরণ হবে কিনা। তখনই ভেবে নিয়েছিলাম আমাদের বিয়ের রাতেই তোমার এই স্বপ্নপূরনের মধ্যদিয়েই শুরু করবো আমাদের নতুন জীবন। তাইতো বিয়েটাও পূর্ণিমাতিথি তেই ঠিক করেছিলাম। এবার বলো সারপ্রাইজ কেমন লাগলো? কিছুক্ষণ পর....... *** চারদিকে মৃদু বাতাস, তারাভরা আকাশের মাঝখানে সাদাশুভ্র চাঁদটার নিচে, নদীর পাড়ে বসে আছে দুজন মানব মানবী। খোলা চুলে মেয়েটির মাথা ছেলেটির কাঁধে আর মেয়েটির হাত দুটো পরম যত্নে ধরে রেখেছে ছেলেটি। যেন মেয়েটিকে বোঝাতে চাইছে শত বিপদেও এই হাত সবসময় তোমার পাশে থাকবে। ঠিক যেন সেই ডায়রীর পাতায় আঁকা ছবিটি। আজ মেয়েটিও জানে জীবনের প্রতিটা মুহূর্তে এই হাত তাকে সবসময় আগলে রাখবে। সে মনে মনে ভাবছে- কিছু স্বপ্ন আগে পূরণ না হওয়াই ভালো। আকাশটাও যেন আজ তাদের বলছে- তারাগুলোর মতই উজ্জ্বল হোক তোমাদের জীবন। প্রতি পূর্ণিমায় হোক হাজারো বরন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ অসমাপ্ত ডায়রী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now