বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"দুষ্টু মেয়ের ভালবাসা"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X মিম : এই ভাইয়া উঠ ……ভার্সিটিতে যাবি না …? উঠ তারাতারি……… . আমি : সকালে এতো ডাকিস কেন ……না ডাকলে কি পেটের ভাত হজম হয় না নাকি …… . মিম : ছেলে মানুষ এতো অলস হইলে হয় নাকি হুম্ম ……একটু ফাস্ট হতে হবে ……… . আমি : শোন সবাই শান্তি মতো ঘুমাইতে পারেনা ……ঘুমের জন্য ধর্য্যের প্রয়োজন …… . মিম : আচ্ছা লেকচার বাদ দে ……তারাতারি উঠ …তুই ভার্সিটিতে যাওয়ার সময় কলেজে নামিয়ে দিবি ……উঠ ………… . আমি : আচ্ছা যা ……উঠতেছি . আমি রাকিব …আর ওইটা আমার ছোট বোন মিম ……মা, বাবা, আমি আর ছোট বোন …কিউট পরিবার……খুব বেশী আদর না পেয়েও যে দিন দিন আমি বাদর তৈরী হইতেছি সেইটা বুঝতেছি ………আর সকাল সকাল ছোট বোনের ঝারি না শুনলে সকাল ই হয় না ……আমি মাস্টার্স এ পড়ি আর ছোট বোন ইন্টার এ পড়ে …… ভার্সিটিতে যাইতে ওর কলেজ এর পাশ দিয়েই যাইতে হয় তাই একসঙ্গে যাই আর এই জন্যই সকালে এতো ডাকাডাকি………… . যাইহোক ফ্রেস হয়ে নাস্তা করে দুইজন একসঙ্গে বের হইলাম…… . মিম : ভাইয়া …বিন্দুকে ডেকে নিয়ে যাইতে বলেছে …চল ওকে ডাক দেই…… . আমি : কি বললি তুই ……ওর সাথেই যখন যাবি তো সকাল সকাল আমাকে ডাকলি কেন ……… . ( এখন বিন্দুর পরিচয় টা দেই ……বিন্দু হলো আমার বোনের একমাত্র বান্ধবী আমাদের বাসার কয়েক বাসা পরেই ওদের বাসা……দুই দেহ এক প্রাণ …কেউ কাওকে ছাড়া থাকতেই পারেনা ……তাহলে বুঝেন কেমন বান্ধবী ………মেয়েটা অনেক ভালো কিন্তু আমার সাথে এতো পরিমাণ দুষ্টামি করে যে ওর বাসার আশেপাশে যেতেও ভয় লাগে ……কখন কি করে বুঝা মসকিল……এই হইলো বিন্দু …………) . আমি মিম কে বললাম যে তুই গিয়ে ডেকে নিয়ে আয় আমি একটু দূরেই থাকি ……মিম ডাকতে গেল আর আমি ওদের বাসার পাশে দাড়িয়ে আছি হটাৎ এক বালতি পানি উপর থেকে আমার শরীরে এসে পড়লো ……এমনিতেই হালকা ঠান্ডা তার উপর মনে হচ্ছে এইটা ফ্রিজ এর পানি আমাকে দেয়ার জন্য মনে হয় ফ্রিজে রেখে দিয়েছিল………মেজাজ তো সেই গরম হয়ে গেলো ………উপরে তাকিয়ে দেখি বিন্দু বালতি হাতে বেলকুনিতে দাড়িয়ে হাসতেছে ………আরো রাগ বেরে গেলো ……গরম তেলে পানি দিলে যেমন টা হয় ………মিম কে বললাম . আমি : দেখ…… বলছিলাম তোর এই পাজি বান্ধবী কে ডাকতে যাইতে পারব না ……আমি জানতাম এমন কিছু করবেই ……… . বিন্দু : ওই ওই পাজি কারে বল হুম্ম ……আমি কি জানি আপনার মতো গাধা ওইখানে দাড়িয়ে আছে হুম্ম তাহলে শুধু পানি নয় বালতি সহকারে ফেলতাম . আমি : ওও হ্যালো……মুখ একটু সামলিয়ে কথা বলেন ……সকাল সকাল যে কার মুখ দেখ উঠছিলাম…… . বিন্দু : কার আবার ……আমার কিউট বান্ধবীর মুখ দেখেছ…… . মিম : বিন্দু এইটা কি করলি ……ভাইয়া এখন আমাদের সাথে কিভাবে যাবে হুম্ম . আমি : এই হইছে নাটক করা লাগবে না ……দুইজন একই ……গেলাম না তোদের সাথে …যত্তসব . মিম : কি বল ভাইয়া ……… . আমি : এখন আমি কি পরে ভার্সিটিতে যাবো ……ধুররর ভাললাগেনা .…… . বিন্দু : আমার থ্রি- পিচ পরবা ……একটা সুন্দর থ্রি- পিচ কিনেছি কালকে …এখনো পরিনি ……নিবা ওইটা…… . আমি : ওই আর এক কথা বলবা না ………(প্রচুর রাগ উঠেছে ……বাসায় চলে আসলাম আজ আর ভার্সিটিতে যাওয়া হলো না ) বিকেলে তো আমাদের বাসায় আসবে তখন আমি ভিজিয়ে দিবোনি ……… . সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিলাম বিকেলে একটু বাহিরে গিয়েছিলাম . সন্ধ্যায় বিন্দু আসলো পড়তে ……আমার বোন আর বিন্দু একসঙ্গে পড়ে ……বলেছিলাম না দুইজন প্রাণের বান্ধবী ………আমি আগেই একটি নোট আমার ঘরে রেখে দিয়েছিলাম আর আমি জানি যখন মিম ওই নোট পাবেনা তখন বিন্দুই নিতে আসবে আমি শিউর………যাই হোক প্ল্যান মতোই কাজ হলো বিন্দুই নিতে এসেছে ……এসে বলল . বিন্দু : আমার জানের নোট কই হুম্ম . আমি : জান কেডা হুম্ম . বিন্দু : তোমার বোন … বুঝলেন গাধার সর্দার…… . আমি : ওই ভালো করে কথা বলো …… সকালে আমার গা ভিজিয়ে দিছলা এখন যদি আমি দেই …… কি করবা হুম্ম ……… . বিন্দু : দাও ভিজিয়ে দাও …… কিছুই করব না …… তুমি যদি চাও তো আমি নিজেই তোমার বাথরুমে গিয়ে ভিজে আসব …… যাবো কি …… . আমি : হ্যাঁ যাও ভিজে আসো তাহলেই নোট দিব…… . বিন্দু : আচ্ছা ঠিক আছে ……… কিন্তু একটা কথা …… আমি যদি তোমার রুম থেকে এই সন্ধ্যায় ভিজে বের হই তাহলে সবাই কি বলবে হুম্ম……আমি কিন্তু বলে দিবো যে তুমি আমায় তোমার বাথরুমে নিজে ভিজিয়ে দিয়েছ …… ওকে …… তাহলে গেলাম ভিজে আসি …… . আমি : ( এই সেরেছে রে এইটা যদি বলে তো ইজ্জত আর থাকবেনা ……) ছোট আপু …ছোট আপু ……এই যে তোমার নোট ……তোমার ভিজতে হবে না ……আমি তোমায় মাফ করে দিছি তুমি যাও ……… . বিন্দু : ওই ওই আপু বলবা না…………আমি তোমার কোন সম্পর্কে আপু হই হুম্ম……আর আমি মাফ চাই না ……আমি তোমায় ভিজিয়ে দিয়েছি তাই আমিও ভিজবো ……… . আমি : দেখুন …প্লিজ আপনি যান ……প্লিজ ……হাত জোর করে বলতেছি প্লিজ যান ……… . বিন্দু : কোন গাধা যে তোমাকে ……মাস্টার্স পর্যন্ত যাওয়ার সুজুগ করে দিয়েছে বুঝিনা ……… সারাটা জীবন কাটাবো কিভাবে তোমার . আমি : কি বললা তুমি …… . বিন্দু : বুঝবা না তুমি …… এইটা বুঝাইতে আমাকে তোমার এক্সট্রা ক্লাস নিতে হবে …… গাধা একটা……বলেই চলে গেলো…… . শেষ পর্যন্ত বাচলাম …… কিছুক্ষণ পরেই মিম ডাক দিলো . আমি : কি হইছে …… . মিম : এই অংক টা একটু বুঝিয়ে দিবি…… . বিন্দু : পারবা এই অংক তাহলে একটু করে দাও……… . আমি : এই তুমি আমারে তুমি করে বল কেন হুম্ম ……… আমি তোমার বড় নয় ……সন্মান দিয়ে কথা বলবা . বিন্দু : আমার মা আমার অনেক বড় বুঝলা তবুও আমি মা কে তুমি করেই বলি………তুমি কি আমার মা এর চাইতেও বড় ………যদি বড় হও তাহলে জন্ম নিবন্ধন কার্ড দেখাবা তখন থেকে আপনি বলব ……এখন যদি পারো তাহলে অংক টা করে দাও আর না পারলে বলো পারব না …… . আমি : ( কি আর বলব যে যুক্তি দেখাইছে কিছু যে বলব তার ভাষায় নেই আর ) অংক টা করে দিয়ে চলে আসলাম …… . রাতের খাবার খেয়ে……ঘরে শুয়ে আছি…… আমি জানি বিন্দু আমায় অনেক ভালবাসে আর আমার মা ও এইটা জানে আর মা নিজেও বিন্দু কে অনেক পছন্দ করে আর মিম এর কথা কি বলব মিম তো মাঝে মাঝে ভাবি বলেই ডাকে আর ভাবি ডাকলে নাকি বিন্দুর অনেক ভালো লাগে ………বিন্দু কে যে আমি পছন্দ করি না তা নয়……আমিও পছন্দ করি এবং ভালও বাসি বিন্দুর দুষ্টামি গুলো আমার অনেক ভালো লাগে তবে মাঝে মাঝে একটু বেশী দুষ্টামি করে তখন খুব রাগ লাগে ……… ………এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনেই নেই


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now