বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বেশ কয়েকদিন আগের কথা।তখন রাত তিনটা বাজে।মেসেঞ্জারে একটা মেসেজ আসছে।টুং করে শব্দ হওয়ায় ঘুমটা ভেঙে গেছে।ঘুম ঘুম চোখ নিয়ে মেসেজ টা দেখলাম।
Ki koro?Ghumaw Tumi? এই মেসেজ টা দেখে মেজাজ খারাপ হয়ে গেলো।এত রাতে ঘুমাবো না-তো কি করবো?তাকে আর কোন রিপ্লাই দিলাম নাহ।ঘুমিয়ে পরলাম আমি।
সকাল ৯টা বাজে।ঘুম থেকে উঠেই ফোন টা হাতে নিলাম।গত রাতে আসা মেসেজের রিপ্লাই দিলাম।
>Sorry!Kal ghumiye chilam tai reply Dite pari nai.Kemon Acho Tmi?
সারা দিন চলে গেলো মেসেজের রিপ্লাই আর আসলো নাহ।একটু পর পর দেখেছি আমার মেসেজটা সীন হলো কিনা।অহ বলে রাখা ভালো মেসেজের ওপারে থাকা মানুষ টা হচ্ছে একটা মেয়ে।নাম হচ্ছে কথা।ফেসবুকেই পরিচয়।
পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সেই মেয়ের মেসেজ...
>Ami onek valO achi.Tumi kemon achO?আমি মেসেজের সময়টা দেখলাম।মেয়েটা ভোর চারটায় আমাকে মেসেজ দিয়েছে।
এভাবে চার পাচ দিন কেটে গেলো।সারাদিন মেয়েটা অনলাইনে আসে নাহ।আমার মেসেজের উত্তর মেয়েটা সব সময় ভোর চারটা পাচ টায় দেয়।আমি অবাক হয়ে গেলাম।মেয়েটার সমস্যা কি?সারা দিন দেখি নাহ কিন্তু গভীর রাতে ও কি করে?
সন্দেহ হয় আমার।মেয়েটা তো ঢাকায় থাকে।আধুনিকা তরুণী কি তাইলে নেশা করে?রাত জেগে ইয়াবা খায় নাকি মেয়েটা?
ভাবছি আজ মেয়েকে জিজ্ঞাস করবো সে ইয়াবা খায় নাকি।আমি শুনেছি এটা খেলে নাকি রাতে ঘুম আসে নাহ।মেয়েকে মেসেজ দেয়ার কথা চিন্তা করতেছি।ঠিক সেই সময় মেসেঞ্জারে মেয়েটার কল।আমি অবাক হয়ে যাই তার কল দেখে।এখন তো দুপুর।সারা রাত ইয়াবা খেয়ে এখন তার ঘুমানোর কথা।
ফোন রিসিভ করলাম।মেয়েটা আমাকে বললো কেমন আছো তানভি?আমি বললাম হুম ভালোই।এই সময়ে তুমি অনলাইনে কেনো?দিনে তো তুমি ফেসবুকে আসো নাহ।আচ্ছা তোমাকে একটা কথা বলি?মাইন্ড কইরো নাহ...
আচ্ছা কথা,তুমি কি নেশা করো?তুমি কি সারা রাত ইয়াবা খাও নাকি?সত্য কথা বলো তো।তোমাকে আমি দেখি ভোর বেলা ফেসবুকে আসতে,সারা দিন তুমি কই থাকো?সারা রাত ইয়াবা খেয়ে তুমি কি সারা দিন ঘুমাও?
মেয়েটা কোন কথা বললো নাহ।লাইন কেটে দিলো।আমার অনেক রাগ হলো মেয়েটার উপর।ভাবলার আর কোন দিন তাকে মেসেজ দিবো নাহ।ইশ কি ভাব,নেশা খোর মেয়ের আবার ভাব!!!
পরদিন মেয়েটা আবার আমাকে কল দিলো।সময় সকাল আট-টা।মেয়েটা আমাকে বললো-তানভি আমি কিছু কথা বলবো তুমি শুধু শুনবে...দেখো তানভি।আমি ইয়াবা খেতে চাই কিন্তু পারি না খেতে।শুনেছি একটা ইয়াবার দাম তিনশ টাকা।এত টাকা কই পাবো বলো?আমার কাছে তো এত টাকা নেই।আমি একটা জব করি।সাত হাজার টাকা বেতন দেয় আমাকে।এই টাকার মধ্যে আমাকে ঘর ভাড়া দিতে হয়,সারা মাস খেতে হয় আর কিছু টাকা জমাতে হয় কারন নিজের বিয়ের খরচ তো নিজেকেই দিতে হবে।প্রায় সময় আমার Night Duty করতে হয়।অফিসে যাই বিকাল ৪টায় আর আসি রাত ৩ টায়।এই মাঝে আমি ফেসবুকে আসতে পারি নাহ তাই তোমাকে ভোর বেলা বাসায় গিয়ে মেসেজ দেই।আর তুমি আমাকে বললা আমি ইয়াবা খাই নাকি!!!হ্যা খাইতাম যদি আমার বেতন সাত হাজার না হয়ে সত্তর হাজার হতো।
ফোন কেটে দিলাম।ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি।শক্তি পাচ্ছি না দাড়ানোর।মনে হচ্ছে রেলিং ভেঙে পরে যাবো।কানে শুধু ভেসে আসতেছে...সাত হাজার টাকার গল্প।সাত হাজার টাকায় নিজের স্বপ্ন সাজানোর গল্প।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now