বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গেলাশের তলানিটুকু মুখে ঢেলে পর পর দু টুকরো পোড়া মাংস চিবুতে চিবুতে কবি সাহেব জিজ্ঞেস করলেন,মহাগুরু এ সকল মহামূল্যবান পানির সাথে আপনার কিসের কাবাব বেশি প্রিয়?
আমি বিস্ফোরিত চোখে তাকালাম । বিদ্যুৎ প্রবাহের মত দ্রুত মাথায় দুষ্টুমির ভূতটা চেপে বসলো । গীতাও একবার বসেছিল । মেয়ে মানুষের শরীর আল্লায় গরম মসলা দিয়্যা রান্না কইরাই দিছে,তাই গরু,ছাগল,খাসী বা মুরগী কোনটার কথাই না বলে বললাম,কবি সাহেবের রুচির বাইরে আমার রুচিতে ভিন্নতা নেই । অর্থাৎ যে কোন ওয়াইনের সাথে ওমেন কাবাবই আমার প্রিয় । কবি সাহেব বুঝি আকাশ থেকে পড়লেন,কপালের বলিরেখা স্পষ্ট করে বিস্ময়ের সুরে জানতে চাইলেন,ওমেন কাবাব, মানে! আমিও ততোধিক ভ্রুকুচকে বললাম,আপনার মত প্রগতিশীল মহা পন্ডিত ওমেন কাবাব না চিনলে কথাটা আমার বলা হয়তো ভূল হয়ে গেছে । এবার কবি সাহেব ঈষৎনমনীয় সুরে বললেন,আপনি বেশ রসিক মানুষ,কাব্য করে কথা বলতে পারেন,আমি অত তলিয়ে জিজ্ঞেস করিনি,সাধারণ প্রচলিত কাবাবের কথাই বলছিলাম । সোজা হয়ে বসে হাত দুটো বুকের উপর বেধে মিট মিট করে হাসতে লাগলাম,সাহিত্যর মামা শ্বশুর, দেশের কবি সাহেব যে আমার সামনে চাতুর্যের সাথে অভিনয় করবেন তা আমার ভেদ বুদ্ধিতে আটকায়নি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now