বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কবি হিসেবে,লেখক হিসেবে আমার দেশ জাতি ও মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলেও মদ খাওয়ার সময়টাতে কোন বিষয়ে দায়বদ্ধ নই । মহাগুরু জানেন গত মাসের ১৩ তারিখ আমার সত্তরতম জন্মদিন ছিল । নিজের হাতে সত্তরটি হুইস্কির বোতলের কর্ক খুলে বার্থডে উৎসবের পাশাপাশি ওয়াইন ফ্যাষ্টিভ্যাল করলাম । আমার জাতির কারো বুকের পাটা থাকলে ওমন একটা ফ্যাষ্টিভ্যাল করুক । আমি যদি আশি বছর বাচি তাহলে বোতল খুলে নয় রিতিমত মদের সুইমিং পুল বানিয়ে আশিতম বার্থডে উৎসব করবো । অন্যমনস্কভাবে চমকে উঠলাম,রক্ত প্রবাহে একটা ধাক্কা লাগার মত আর কি । মাথার তার স্ক্রু ছিড়ে গেলে বা ঢিলে হয়ে গেলে লোকে এভাবে বলতে পারে । মনে মনে ধরে নিলাম,নিশ্চয়ই কুটুল খানের সাথে দেখা হয়ে থাকবে । কুটুলখান দেশে পা দিয়েই ছাভাছ রিগ্যালের সুইমিংপুল বানাবার ঘোষণা দিয়ে চমক দেখিয়েছে ,কবি সাহেবও তেমন একটা কদর্য্য পরিকল্পনা মাথায় ঢুকিয়ে মগজ ওয়াশ করতে ভীষণ তৎপর,মতিছাড়া ছন্নছাড়া আর কাকে বলে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now