বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হুইস্কির গেলাশে চুমুক দিতে দিতে সাহিত্যের মামা শ্বশুর শানিত দৃষ্টিতে তাকালেন । বাকহীন দৃষ্টিতে যেমন প্রশ্ন থাকে তেমনি আবার থাকে উত্তর প্রতি উত্তর । মুখে কিছু না বলে আমিও কপালের বলি রেখা স্পষ্ট করে চাহনীর মাধ্যমেই জবাবটা দিলাম । আমাদের নেতা এমন বিরল খেতাবটি দিয়েছিলেন কবি আবদেল সূর্যকে । কত কিছিমের এ্যাওয়ার্ড আর কত বিচিত্র রকমের খেতাব তাবৎ দুনিয়ার প্রতিটি দেশেই আছে । সাহিত্যের মামা শ্বশুর খেতাবটি শুধুমাত্র আমাদের দেশে এবং বাংলা ভাষাতেই নিউ ডিসকভারী এ্যাওয়ার্ড । আমাদের গ্রেট লিডার সত্যিকারেই চমকের মত চমক দেখিয়েছেন । মদ খাওয়ার ষ্টাইল দেখেই বোঝা যায় বিশ্বের শ্রেষ্ঠ মদারুদের একজন এই কবি আবদেল সূর্য । বয়স সত্তর ছাড়িয়ে গেলেও মনে হয় মদ খেয়ে এখনো কেউ হারাতে পারবে না । কোন এক সময় মনে করতাম কুটুল খান শ্রেষ্ঠ মদারু,সে ভূলটা ভেঙ্গেছিল বহের আলী চৌধুরীর বাসায় অতি আধুনিক প্রগতিশীল মানসম্মত মদের লাইব্রেরী দেখে । মানের বিচারে আমার বায় পাল্টাতে বাধ্য হচ্ছি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now