বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

*তিন গোয়েন্দা* বিদায় —মুসা পার্ট ২

"গোয়েন্দা কাহিনি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ধাক্কা লাগলে কঠিন কঠিন বরফে ছিটকে পড়তে হবে মুসা ও তাকে।ব্যথা লাগবে ভীষণ।রাগে মাথা গরম হয়ে গেল মুসার,তবে উপস্থিত বুদ্ধি হারাল না,হাঁটু খানিকটা ভাঁজ করে লাফ দিল ও,শরীরটাকে শূন্যে আধপাক ঘুরিয়ে নিয়ে বরফে নামল আবার।ওর স্কেট-এর ব্লেডে লেগে ধুলোর মেঘের মতো চারপাশে উড়াল দিল চকচকে সাদা বরফকুচি।থমকে দাঁড়িয়ে ধমক দেয়ার জন্য বেয়াক্কেলে ছেলেটার দিকে ফিরল ও।কিন্তু দেরি হয়ে গেছে।দ্রুত স্কেট করে ভিড়ের মধ্যে মিশে গেল শয়তানটা।'আরেকটু হলেই গিয়েছিলে'পাশ থেকে এসে মুসার কাঁধে হাত রাখল তিন গোয়েন্দার ঘনিষ্ঠ বন্ধু রেমন।স্কুলের নামকরা বেসবল খেলোয়াড় সে।স্কুল-দলের সেকেন্ড বেস-এ খেলে।আফসোস করে মাথা নেড়ে বলল রেমন,'ভাল হতো যদি পা বাড়িয়ে ল্যাং মেরে ফেলে দিতে পারতে ওকে।'কেন?'অবাক হল মুসা।'চেনো ওকে?কে ও?'আমাকে জিজ্ঞেস করো না,'মৃদু হাসল রেমন।'আমি নই,গোয়েন্দা তো তুমি।তুমি না জানলে আমি জানব কোথেকে?'রেমন ঠাট্টা করছে বুঝে হাসল মুসাও।বলল,আজকে আমার ডিউটি নেই।বাদ দাও,বলে ফেল দেখি ওই ছোকরা কে?'ডেনেরিক ডেড্রন,'বলল রেমন।দু'মাস একসঙ্গে ইতিহাসের ক্লাস করেছিলাম আমরা।তবে খাতির হয়নি।স্কুল হকি টিমে নতুন যোগ দিয়েছে ও।'খেলে কেমন?' দ্বিধায় পড়ে গেলে রেমন বলবে কি বলবে না ভেবে,কারও বদনাম করাটা কোনও ভদ্রলোকের কাজ নয়।তারপর মুসা ঘনিষ্ঠ বন্ধু বলে দ্বিধা কাটিয়ে উঠে জানাল,'এক্কেবারে যা-তা।তবে খেলায় পারে না বলে হকিস্টিক দিয়ে হাঁটুতে বাড়ি দেয় আর পাঁজরে কনুইয়ের গুঁতো মারে,তাই ভিড়তে চায় না কেউ ওর কাছে।'ও।'নাক কুচঁকাল মুসা।হকির মাঠে বা কোনও খেলায় ঝগড়াঝাঁটি-মারামারি ভাল লাগে না ওর।খেলা তো খেলাই-মজার জন্যে,তার মধ্যে আবার ওসব কেন বাবা!মারামারিই যদি দেখতে হবে,তা হলে বরং সুস্থ কারাতে প্রতিযোগিতা দেখতে চায় ও।মুসা ও রেমনের পাশে পাশে এসে থামল রবিন,মুসার ক্যাপটা মাথায় পরিয়ে দিয়ে হাসল।'কী হলো,স্কেটিং করবে,নাকি গল্প চালিয়ে যাবে?'স্কেটিং,'একবাক্যে জানাল মুসা-রেমন।রবিনের পাশে এসে থামল কিশোর।এবার রওনা হলো সবাই,কথামত দ্রুত বেগে তিনপাক ঘুরল ওরা।যেখান থেকে থেকে শুরু করেছিল,সেখানে সবার আগে ফিরে আসল মুসা,ওর পরপরই রেমন।খানিক দূরে একটা ক্যাসেট প্লেয়ার ছেড়ে বাজনার তালে তালে বরফের উপর নাচছে কয়েকটা ছেলে,ওদের কসরৎ দেখতে দাঁড়িয়ে পড়ল তিন গোয়েন্দা ও রেমন।ওদের মতো আরও অনেকেই জুটে গেছে নাচের আসরে।'পথ ছাড়ো!'হঠাৎ গলা ফাটানো চিৎকার শুনতে পেল ওরা। [চলবে...] (অনেক সময় নিয়ে এবং কষ্ট করে বই থেকে দেখে টাইপ করি শুধু আপনাদের জন্য ৷ অতচ আপনার রেটিং বা মন্তব্য না করের চলে যান যার ফলে আমার গল্প দিতে ইচ্ছে করে না ৷ যদি পরের পর্ব পড়তে চান তবে রেটিং এবং মন্তব্য করুন)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now