বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মৃত্যু উপত্যকা পীরগন্ঞ্জ

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ঘুম থেকে উঠেই পত্রিকার বাজার নিয়ে বসলাম । প্রতিদিন বার তেরটি করে পত্রিকা আসে বাসায় । পত্রিকাঅলারা বড়ই দয়ালু । ঔদার্য্য দেখিয়ে বিনা মূল্যে পাঠিয়ে দিয়ে ধন্য হয় । সবগুলো কোনদিন পড়া হয় না । ফাষ্ট লিড,ফার্ষ্ট পেজ মিলিয়েও দেখা হয় না । আজ সবগুলো মিলিয়ে দেখা দরকার । রিপোর্টাররা স্ব স্ব চিন্তা প্রসূত মনের মাধুরী মিশিয়ে হেড লাইনে বৈচিত্র এনেছে । পীরগন্ঞ্জের ঘটনাতো আমি আগাগোড়াই জানি ,আমারই চিন্তা ও কর্ম কৌশলের ফল আজকের পীরগন্ঞ্জ । আমার দেখার বিষয় খবরের বিষয় বৈচিত্র ,উপস্থাপন আর বাকচাতুর্য্যতা । এতগুলো পত্রিকার আগা গোড়া পড়ার সময় আমার নেই তাই শুধু হেড লাইনে চোখ রাখি । বিদেশ থেকে বহের আলী চৌধুরী সরিসৃপ মৌলবাদের মুন্ডুপাত করেছেন ,বিস্ময়ে হতবাক হয়ে যাই । এত অত্যস্পলকালের ব্যবধানে,কোন যাদুর কাঠির পরশে বিদেশে বসে হরদম লিখে যাচ্ছেন । জাতীয় অধ্যাপকের কলম যেন কালি নয় আগুন প্রসব করেছে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ মৃত্যু উপত্যকা পীরগন্ঞ্জ 2

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now