বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সব শিশুরা স্বর্গের সদ্য ফোটা ফুল 7

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X কিন্তু দেয়ালে গীতা,ছবিতে গীতা,শেলফ এ গীতা,সুইচ অফ করলেই সারা ঘরময় গীতার পোড়া বিকৃত প্রেতাত্মা পায়চারী করতে থাকে । ফিস ফাস কথা বলে । চেতনে গীতা অবচেতনে গীতা ,অস্তিত্বে গীতা,অনস্তিত্বে গীতা,সবত্রই গীতা.গীতা আর গীতা । আনন্দময় স্মৃতিগুলো বিস্মৃতির অতলে হারিয়ে বেদনার অদৃশ্য আগুনে জলতে থাকি প্রতিনিয়ত । কখনো গীতার পেটের অপরিণত বাচ্চা ওয়াও ওয়াও করে কাদতে থাকে,সে কান্নার রেশ অনেকক্ষণ কানে বাজে । কখনো খল খলিয়ে হাসে । গীতা এবার বলেছিল,আসমানে বিশাল একটা বাগান আছে । সে বাগানে তারাদের মত অগনিত ফুল ফোটে আছে । একটি ফুল ঝরে পরে আর তাই দুনিয়ায় মেয়েদের পেটে শিশু জন্মায় । দুনিয়ার সব শিশুরা স্বর্গের সদ্য ফোটা ফুলের মত । গীতার শিশুসুলব কথা শুনে আমি শুধু মুচকি হেসেছিলাম । মনে মনে ধরে নিয়েছিলাম মেয়েদের পেটে বাচ্চা এলে এ ধরনের অতি কল্পনায় বিভোর হয়ে এক ধরনের সুকানুভূতি পায় বুঝি । গীতার অপুর্ণাঙ্গ বাচ্চাটাও আজকাল বাতাসে দোলনার আদলে ভেসে ভেসে আমার মনোঃকষ্ট বাড়িয়ে দিচ্ছে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ সব শিশুরা স্বর্গের সদ্য ফোটা ফুল 4
→ সব শিশুরা স্বর্গের সদ্য ফোটা ফুল 3
→ সব শিশুরা স্বর্গের সদ্য ফোটা ফুল 2

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now