বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি তখন ক্লাস এইটে পড়ি।বৎসরের শুরুতেই একটি মেয়েকে ভালো লাগা শুরু হলো।মেয়েটির নাম সাথি।মেয়েটা সব মিলিয়ে মাঝারি বর্ণের ছিল।তবে তার চালচলন ছিল খুব ভালো।সে সাদাসিধে ভাবে চলাফেরা করতো।আস্তে আস্তে ভালো লাগা থেকে তার প্রতি ভালো বাসার সৃষ্টি হলো।তার দিকে শুধুএক নজরে চেয়ে থাকতাম।এভাবে কয়েক দিন যাওয়ার পর সে আমার তাকিয়ে থাকাটা উপলব্ধি করে।আমি স্কুল মিস দিতাম না তাকে দেখার জন্য।সে যদি একদিন না আসতো তবে সেদিন স্কুল ভালো লাগতো না।তাকে কিছু বলতেও পারতাম না সংকচে। ওকে নিয়ে বাজি ধরতাম বন্ধুদের সাথে যেআমি যদি এই খেলায় জিততে পারি তবে তাকে পাবো।আমি প্রত্যেকটা বাজি জিতেছি সাথিকে নিয়ে। আমি তাকে ভালোবাসার কথা বলতে পারতাম না বলে আমার বন্ধু রা আমাকে অনেক খ্যাপাতো।আমার দুজন বন্ধু ছিলো আরিফও সোহেল। সাথির বাড়ি আরিফের বাড়ির কাছে।একদিন আরিফ সাথিকে আমার কথা তাকে বলে দিল।আরিফ স্কুলে আসার সাথেই আমাকে বললো যে সে সাথিকে সব বলে দিয়েছে।তখন আমার খুব আনন্দ লাগতে ছিল।সাথি আমার কাছ থেকে সময় চেয়েছিল।অনেক দিন হয়ে গেল সে আমাকে কিছুই বলেনা। প্রায় এক বছর পর সে আমাকে তার ভালো বাসার কথা বললো। সে আমাকে অনেক বেশি ভালোবাসত। এই কেটে যাওয়া এক বৎসরের মধ্যে তার বান্ধবিরা তার সর্ম্পকে অনেক বাজে কথা বলেছিল। এজন্য আমি অনেকটা তাকে ভুলে গিয়েছিলাম। আমি তাকে খুব একটা পাত্তা দিতাম না। একদিন তার বান্ধবিদের কথা মিথ্যা প্রমাণ হলো। এবার আমরা দুজন দুজনকে খুব ভালবাসি। পরপর তিন মাস ভালোই কাটছিল আমাদের। তার পর একদিন আমি শুনলাম তার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগের রাতে সাথি আমাকে ফোন করেছিল। সে অনেক কেদে ছিল আমার কাছে।আমি সেদিন তার জন্য কিছুই করতে পারিনি। তার কান্না এখনও আমার বুকে কাটার মতো বিধে।আর শুধু মনে হয় তাকে কাছে পেয়েও আমি তাকে হারালাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now