বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছেলেটার নতুন গজিয়ে যাওয়া দাড়ির কারণেই ওকে নির্বাচন করেছি কাজটার জন্যে । এতে উদ্দেশ্য সফল হলে মৌলবাদ গ্রুপের হোমরা চোমরা কিছু একটা বলে জোর গুজব ছড়িয়ে পড়বে । এ ধরণের পরিকল্পণায় জীবনে কোনদিন অসফল হয়নি । দক্ষ হাতে রিমোট থাকলে অনেক দুরূহ কাজ অতি সহজে করা যায়,এটাতো মামুলি ব্যাপার ,অতি তুচ্ছ কাজ । এই তুচ্ছ কাজটা করতে আমার একটুও বেগ পেতে হয়নি । মানসিকভাবেও ছিলাম একদম প্রাণোচ্ছল ,প্রলয়ংকরী কিছু ঘটার আগেই ঈশান কোণ থেকে বিশাল কালো মেঘটা আকাশেই বিলিন হয়ে গেলো । মার্শাল ও টিংকুকে ডেকে এনে সব বুঝিয়ে দিয়েছি । গীতা ওর বাড়ি পৌছাবার আগেই ড্রাইভারসহ কয়লা হয়ে যাবে । ব্যস আর কিছু বলতে হয়নি । রাত একটার পরে থানায় ফোন করে জানিয়ে দেই । আমার বাসার কাজের মেয়ে গীতালিকে পাওয়া যাচ্ছে না । সম্ভাব্য সকল জায়গায় খোজ নিয়েছি । কোন হদিস মিলেনি । পরের দিনই অনেকগুলো পত্রিকার হেডলাইন,গাড়ি এক্সিডেন্টে প্রেমিক প্রেমিকা খুন,এক মৌলবাদির অপকীর্তি ,প্রেম জীবনে মরণে,এক মাদ্রাসা শিক্ষকের সাথে পালিয়ে যাওয়ার সময় মহাগুরুর বাসার কাজের সুন্দরী মেয়ে গীতালি এক্সিডেন্টে মারা গেছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now