বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অদৃশ্যায়মান কাল্পনিক কিছুতে আমার একদম বিশ্বাস নেই । অথচ গীতা খুন হবার পর থেকে কেমন যেন হয়ে গেছি । আবহমান কাল থেকে বাঙ্গালির হৃদয়ের গভীরে মর্মমূলের অতলে সংস্কারের শিকড় প্রোথিত তারই ইঙ্গিত আজকাল বেশ একটা উপলব্ধি করছি । প্রতিরাতেই গীতার অশরীরী কংকাল আমার উপর হুমড়ি খেয়ে পড়তে চায় । অবর্ণনীয় নিদারুণ মনোকষ্টে হৃদয়ে দাপাদাপি শুরু হয় তখন । বিষয়টা কাউকে বলতে পারি না । বলা যায় না । সুখের অনুভূতিকে কারো সাথে শেয়ার করলে সুখানুভূতি আরও চাঙ্গা হয়ে উঠে । দুঃখকে কেউ শেয়ার করলে মনের চাপ অনেকটা লাঘব হয় ঠিক,কিন্তু আমার এই চাপা কষ্ট নিরসনের কোন উপায়ই খুজে পাই না । কারণ দুনিয়ায় এমন কোন আত্ম বন্ধু নেই যাকে ডেকে এনে আমার এই দুঃসহ যাতনার অংশীদার বানাই । বেড সুইচে চাপ দিতেই চোখ পড়লো ক্যালেন্ডারের উপর । স্থির দৃষ্টিত তাকিয়ে রইলাম কতক্ষণ । গুণে গুণে হিসেব করে দেখি গীতাকে হাওয়া করে দিয়েছি আজ চল্লিশ দিন । অত্যন্ত ঠান্ডা মাথায় ভদ্রোচিত ভাবে কাজটা করতে হয়েছে । টিংকু আর মার্শাল ছাড়া একটা পাখি পর্যন্ত জানে না । পাশের বাসার ড্রাইভার ছেলেটা গীতাকে বাড়ি পৌছে দেবে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now