বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জীবনে কখনো কোন অবস্থাতেই ভয়কে ভয় পাইনি । সমাজ দেশের প্রচলিত প্রথার বাইরে অস্বাভাবিক যা কিছু করেছি কখনো চমকাইনি অন্তরাত্মাও কেপে উঠেনি । কিন্তু গীতার স্ফীত বর্ধিত উচু পেট আমাকে সন্ত্রস্ত করে তুললো । ওযে বিষবৃক্ষের অংকুর পরম মমতায় লালন করছে তাকে আমি কোনভাবেই মেনে নিতে পারছি না । বাঘের মুখে পড়লেও বুঝি মানসিক শারীরিক উভয় দিক এত বিপর্যস্ত বোধ করতাম না । আমি,আমার অস্তিত্ব ,ধন সম্পদ,প্রাচুর্য সকল কিছুই এক লহমায় গিলে খাওয়ার ক্ষমতা গীতার আছে । বিশাল ক্ষমতার প্রতিভূ আজকের এই গীতা । অনিশ্চিৎ ভবিষ্যৎ কল্পনা করতেই আলজিব শুকিয়ে কাঠ হয়ে গেলো । ঢক্ ঢক্ করে অনেকটা রেড লেভেল গিলে মাথা ঠান্ডা রাখার ব্যর্থ চেষ্টা করি । মাথা ঠান্ডা হয় না । গরম মাথা ঠান্ডা করার ক্ষমতা রেড লেভেলের নেই ,বরন্ঞ্চ উত্তরোত্তর আরও গরম হয়ে যায় । একটু দম নেই । ঝিম মেরে বসে থাকি কতক্ষণ । যত কিছিমের গালি জানা আছে মন খুলে ঝাড়তে ইচ্ছে হয় । জানি,গালিতে কোন সমাধান হবে না । পিটিয়ে হাত পা ভেঙ্গ,নাক,কান কেটে বাসা থেকে তাড়ালেও কোন সদগতি হবে না । আজ হয়তো লোকে জানবে না ,আগামীকাল ভোরেই কানাকানি শুরু হয়ে যাবে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now