বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাচ্চা বিয়োবার আগেই নিজের বউকে দুর দুর করে তাড়িয়ে দিয়েছি । আরতো গীতা,কোথাকার কোন দর্জির মেয়ে গীতা । ফুসফুস ও পাকস্থলিকে প্রবলভাবে নাড়া দিয়ে হুরমুড় করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো । চির চেনা গীতা,সর্বক্ষণ ভাবলাম,ইনোসেন্ট,চিরকুমারী আসূর্যস্পশ্যা । অথচ সেই গীতাকে এখন মহামুছিবৎ ছাড়া আর কিছু ভাবতে পারছি না । আলো ঝলমলে বর্নাঢ্য জীবনের অকাল মৃত্যুবারতা নিয়ে যেন গীতা উর্ধ্বশ্বাসে আমার দিকে ছুটে আসছে,দম আটকে যাবার উপক্রম হয় । আমার পায়ের তলার মজবুত মাটি এক ফুৎকারে সরিয়ে দিতে গীতার একটা হুংকারই যথেষ্ট বলে মনে হচ্ছে,না ভূল হয়ে গেলো,শহরের বিশাল ডাষ্টবিনের অতল গহ্বরে ছুড়ে ফেলতে পারে । তন্বি বেশ স্যোৎসাহে ভ্রু নাচিয়ে আনন্দে গদ গদ করতে করতে খবরটা দিল,এর আগে কোনদিন ওকে এত হাস্যোজ্জল মনে হয়নি । আনন্দে উচ্ছাসে বাকুম বাকুম করা কবুতরের মত ভাব আরকি । ক্ষণপ্রভা বিদ্যুতের মত ওর চেহারার উজ্জল্য দেখে মনে হলো গীতার সাথে মাত্রাতিরিক্ত ফষ্ট নষ্টিতে তন্বি স্বপত্নিবাদ রোগে ভূগছিল । গীতার পেট ফুলে যাওয়াতে ওর পৌষমাস আর কি । যেদিকে তাকাই দৃষ্টি ঝাপসা হয়ে আসে । ভয়াবহ নিকষ কালো আধার চারদিক থেকে গ্রাস করতেই আমার দিকে ছুটে আসছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now