বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এইডস নয় বাশ 4

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X কত কথাই আজ মনে পড়ছে,হৈ হুল্লোড় আনন্দ উচ্ছাসে কাটানো ছন্দময় জীবন ছিল আমার । হঠাৎ বিনামেঘে মাথায় বাজ পড়লো । অতীত রোমন্থনে বড় বেশি চিন্তাক্লিষ্ট ,কুড়ে কুড়ে খাচ্ছে সুখকর স্মৃতির কীটগুলো । বাধভাঙ্গা তারুন্যে,উচ্ছল যৌবনে জীবনের রঙিন পাপড়িগুলো যখন হাসি আনন্দে হিল্লোলে প্রস্ফুটিত বিকশিত তখন যে সকল তন্বী তরুনী ভরা বাদরের উত্তাল তরঙ্গ নিয়ে একের পর এক আমার সদা উন্মুক্ত দ্বারে হুমড়ি খেয়ে পড়তো । আজ সে সব স্মৃতি বিস্মৃতি কুয়াশা ঢাকা । স্পষ্ট কিছু দেখতে পাই না । আফসোস আর আফসোস । আফসোসের পাহাড় ক্রমেই আকাশ ব্যাপি বিস্তৃতি লাভ করতে থাকে । ক্ষয়িষ্ঞু জীবনের পড়ন্ত বিকেলে আজ বড় বেশি মনে পড়ছে স্ত্রীদের মুখ । অঢেল বিত্ত বৈভব থাকতে সম্পদের প্রাচুর্য্য থাকতে আশাতিরিক্ত জৌলুস টইটুম্বর করলেও কোন স্ত্রিকে সুখ দিতে পারিনি । হা সুখ হা সুখ বিলাপ করেও সুখ নামক সোনার হরিণের নাগাল আর পাবো না । দাম্পত্য জীবনে সুখ না হলে পৃথিবীর কোথাও তার নেই । অমোঘ শাশ্বত বাণীটার ধাতুগত তত্ত্ব উপলব্ধিতে বড্ড দেরী হয়ে গেছে । আমি যেন স্পষ্ট দেখতে পাই ,আমার এত উর্বর মগজটা রাতারাতি এক বিশাল অনুর্বর বিরানভূমি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now