বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আম্মার নামক একজন নও মুসলিমকে মধ্যাহ্নের উত্তপ্ত বালির উপর শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছে,কাফ্রী কৃতদাস বেলালের হাতে পায়ে বেধে একদল তরুনেরা জানোয়ারের মত টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে । আমি স্পষ্ট দেখতে পাই ক্বাবা চত্বরে বৃদ্ধ আবু জেহেল আম্মারের মায়ের তলপেটে বর্শা দিয়ে আঘাত করে মেরে ফেলে । আরও ভয়াবহ আরও পৈশাচিত আম্মারের বাবার অবস্থা,দুটো শক্তিশালী উটের সাথে দুই পা বেধে উট দুটো বিপরীত দিকে হাকিয়ে নেয় । চোখের পলকে দুটুকরো হয়ে যায় আম্মারের বাবা ইয়াছিরের দেহ । শত শত কাফেররা উৎসবের আমেজে সে দৃশ্য দেখে আনন্দে বুনো উল্লাসে মেতে উঠে । মানুষ কতবড় নিষ্ঠুর হলে কত জঘন্য বর্বর হলে এভাবে প্রকাশ্যে মানুষ খুন করতে পারে । ভাবলে পাষাণ হৃদয় শিউরে উঠে । কাটা দিয়ে লোম দাড়িয়ে যায় । নও মুসলিমরা পথে গাটে হাটে বাজারে সর্বত্র যখন তখন লান্ঞ্ছিত হতে থাকে । মুহম্মদকে পাগল,যাদুকর,মাতাল খেতাব দিয়ে পুরো খান্দানকে কাফেররা বয়কট করলে বাহ্যতঃ সকল মুসলমানই কোনঠাসা হয়ে পড়ে । তখন বাধ্য হয়েই মুহম্মদ তার আপন স্বজন নিয়ে শেষ এ আবিতালিব নামক গিরি গুহায় আশ্রয় নেয় ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now