বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মরেও কোনঠাসা করবো

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X একাকী অখন্ড অবসরে নিমগ্ন হয়ে থাকলে ভাবনাগুলোর পাখা গজায়,দূর সুদুরে চলে যায় চিন্তাগুলো । আমি নিরব থাকলে আমার ঘরে কবরের নিরবতা নেমে আসে । এমনও সময় ছিল যখন ভাবতাম একজন পুরুষের চলার গতি থাকতে হয় দুর্বার অপ্রতিরোধ্য । এক লাফে এভারেস্টের শীর্ষ চূড়ায় উঠার মত অদম্য স্পৃহা থাকতে হয় । নইলে তাকে পৌরুষদীপ্ত পুরুষ বলা যাবে না । হঠাৎ কেমন যেন হয়ে গেলাম,আবেগ উচ্ছাস থমকে যাওয়াতে নিজেকে ক্ষয়িষ্ণু চাদের মতই মনে হচ্ছে । বয়সের ভারে নয়,একটা নোংড়া ব্যাধির নিরব আক্রমণে । স্পৃহা,তো স্পৃহা লড়ে চড়ে বসবাস ইচ্ছে শক্তিও বেশ লোপ পেয়ে গেছে আজকাল । এমন একটা পরিস্থিতিতেই মানুষ বুঝ বিলাপ করে কাদে-হায়রে জীবন! আমি বিলাপও করতে পারি না । বিভীষিকাময় দুশ্চিন্তাগুলো চারদিক থেকে গ্রাস করতে চায় । নিরুত্তাপ মনও শরীর নিয়ে ঘরময় পায়চারী করতে থাকি । বড় আয়নাটার সামনে দাড়াতেই অন্তঃরাত্না কেপে উঠলো । অবয়বে আকাল বার্ধক্যের ছাপ ভয়ংকর কোন পরিণতির পূর্বাভাস জানান দিচ্ছে । চক্ষু কোটরগত,ভরাট গাল কয় দিনেই চায়ের কাপের তলার মত দুপাশে চিকের হাড় দুটো যেন বিদ্রুপ করছে । খস খসে ত্বক,হৃদপিন্ডকে দুমড়ে মুচড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ মরেও কোনঠাসা করবো 5
→ মরেও কোনঠাসা করবো 4
→ মরেও কোনঠাসা করবো 3
→ মরেও কোনঠাসা করবো 2

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now