বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"সেই মুহূর্ত গুলো"
.
®=Mobasher Ahmmed
→↓
আজ সেই বিশেষ দিন,তোমার সাথে আবারও
আমার দেখা হবে।
.
→সব কিছু শুরু হয়েছিল,যখন তুমি ছিলে
মোবাইলের পিপপিপ করে জ্বলতে থাকা
সবুজ বাতি।শুধু মাত্র একটি আওয়াজ।
ডিজিএসের দুই টাকায় সারারাত কথা
হয়েছে, হাজারো অদেখা প্রেমের জন্ম
দিয়েছিল।তার মধ্যে আমরাও ছিলাম।
.
অবশ্য, আমাদের প্রেমটা আর অদেখা থাকে
নি।কলেজ ফাঁকি দিয়ে ১০৮কিলোমিটার পথ
অতিক্রম করে,আড়াই ঘন্টা পর যখন কুমিল্লায়
পৌছালাম,তখন তুমি বিশ্বাসই করতে
পারছিলে না।
ঢাকা থেকে একটা ছেলে তোমার সাথে
দেখা করতে চলে এলো!!!
এরপর আরও তিন ঘন্টা অপেক্ষার পর তুমি
এসেছিলে মাত্র পাঁচ মিনিটের জন্য।কিন্তু
এই পাঁচ মিনিটই যথেষ্ট ছিল,আমার বাকিটা
জীবন তোমার সাথে যুক্ত করতে।
.
→আমরা বড় হলাম।সাথে সাথে আমাদের
প্রেমটাও।
তুমি ঢাকা এসে ভার্সিটিতে ভর্তি হলে।
আর,আমরা কাটানো শুরু করলাম আমাদের
জীবনের সবচেয়ে স্বরনীয় অধ্যায়।
তখন বলতে গেলে,প্রতিদিনই দেখা হতো
আমাদের।আর এখন, চাইলেও দেখা করা যায়
না।
.
→আমরা রিকশায় প্রচুর ঘুরেছি।তুমি
বলতে,,আমি ডান পাশে বসলে,তোমার জন্য
আমার কাধে মাথা রাখা অনেক সহজ হয়।
রিকশার চাকা ঘুরত,তুমি চোখ বন্ধ করে
আমার কাধে মাথা রাখতে।আর, আমার
নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ বলে
মনে হতো।কতই না ভালবাসতে তুমি আমাকে!!!
আচ্ছা,
তুমি এখন যার সাথে আছো,তাকেও কি তুমি
সেই একই রকম ভালবাস??
ভালবাসতাম আমিও তোমাকে।অনেক.......
.
→মনে আছে,
একবার প্রচন্ড গরমে তুমি হ্যান্ডস্টক
করেছিলে??
তোমাকে অজ্ঞান দেখে, আমার যে কি
অবস্থা হয়েছিল??বলে বুঝাতে পারব না।
তোমার জ্ঞান অল্প কিছুক্ষনের মধ্যে ফিরে
আসলেও,আমাকে স্বাভাবিক করতে কিন্তু
তোমাকে অনেক ভুগতে হয়েছিলো।
.
→উত্তরা থানায় কি কখনো ঘুরতে পারব
আমরা??
ঐ থানার সামনে তুমি আমাকে প্রথম কিস
করেছিলে।তোমার সাহসও ছিলো বটে।
ভিতু তো ছিলাম আমি।তাই, সময় থাকতে
তোমাকে অর্জন করতে পারি নি।
.
→মনে আছে,,
শীতের সময়,পোলা রোডের আয়লেন্ডের
উপর,কোয়াশার চাদর আমাদেরকে আলাদা
করে ফেলতো বাকি পৃথিবী থেকে।
তখন আমাদের শরীর যত কাছে ছিল,মন ছিল
তার চেয়েও কাছে।
আর এখন সব কিছুই দূরে।বহু দূরে.........
.
→অন্যান্যদের মতোই, আমাদের মধ্যেও ঝগড়া
হতো।তবে,শেষের দিকে ঝগড়াটা একটু
বেড়েই গিয়েছিল।
তুমি বিয়ের কথা বলতে আর আমি ক্যারিয়ার
নিয়ে ভাবতাম।আরও স্টামপ্লিস হওয়ার কথা
ভাবতাম।বলতাম,বিয়ের জন্য তো বাকি জীবন
পরেই আছে।
তোমার কথা,তোমার পরিবারের চাপের
কথা,কিছু নিয়েই আমি ভাবতাম না।
অনেক স্বার্থপর হয়ে গিয়েছিলাম আমি।
অনেক বেশি........
.
→শেষ যেদিন তোমার সাথে আমার কথা
হলো,সেদিন আমার জ্যাকেটটা বুকে জড়িয়ে
তুমি প্রচুর কেদেঁছিলে।কিন্তু আমি না,কিছুই
করতে পারছিলাম না।
.
→এরপর পাঁচ বছর কেটে গেল।আজ তোমার
সাথে আমার আবারও দেখা হবে।
অবাক হয় এটা ভেবে যে,তোমার স্বামী
কিভাবে এখনো তোমার এক্স বয়ফ্রেন্ডের
সাথে দেখা করতে দেয়??
আমি হলে কিন্তু জীবনেও দিতাম
না।....হাহাহা
.
→ঐ যে তুমি চলে এসেছ।হাতে বরাবরের মতই
গোলাপ ফুল।ফুলগুলো আস্তে করে তুমি আমার
কবরের উপর রাখলে।
লজিকেলি কবরটা এখন আর আমার নাহ।গত
পাঁচ বছরে এখানে প্রায় দশ জনকে দাফন
করা হয়েছে।
যাই হোক,তোমার কান্না শুরু হয়েছে।আমি
জানি, তোমার কান্না আরও বাড়বে।বাড়তেই
থাকবে.....
সেদিন এক্সিডেন্টের পর যখন আমি
হাসপাতালে নিজের শেষ নিঃশ্বাস গুলো
গুনছিলাম,তখন তুমি আমার জ্যাকেটটা বুকে
জড়িয়ে ঠিক এভাবেই কাঁদছিলে।পাগলের মত
কাদছিলে.....
.
→আমি খুব ছোট বেলায় ডলসটয়ের একটা
উক্তি পড়েছিলাম।যেখানে ওনি বলেছিলেন,
অতিত বা ভবিষ্যৎ বলতে কিচ্ছু নেই।
বর্তমানটাই সব।আমাদের কিছু বলার
থাকলে,এক্ষুনি বলতে হবে। কিছু করার
থাকলে এক্ষুনি করতে হবে।ভালবাসতে হলেও
এক্ষুনি বাসতে হবে।ভবিষ্যৎ একটা
মরিচিকা।
.
এখন আমার খুব মনে হয়।যখন তুমি আমার
সামনে ছিলে, তখন কেন আর একটু ভাল করে
তোমাকে দেখলাম না,স্পর্শ করলাম না,অনুভব
করলাম না???
.
ডলসটয়ের উক্তিটা, আমি শুধুই পড়েছিলাম।
ধারন করতে পারি নি।
আসলে আমরা কেওই পারি না।.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now