বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি এই স্বাধীন দেশের একজন পরাধীন নাগরিক

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমি এই স্বাধীন দেশের একজন পরাধীন নাগরিক,মানে আমি একজন নারী,যার সব কিছুতেই অবাধ পরাধীনতা। পুরুষ জাতি, তোমাদের আজ আমার বড্ড ভয় করে,তোমরা আমাকে ভালোবাসলেও ভয় করে।কেননা,তোমার ভালোবাসায় সাড়া দিলে আমি হয়ে যাই চরিত্রহীন,আর না দিলে হই তোমার নৃশংস লালসার শিকার। তোমাদের আজ অনেক ক্ষমতা,তোমরা চাইলেই আমাকে গোগ্রাসে গিলে ফেলতে পারো,চাইলেই সব মিডিয়ার মুখ বন্ধ করে ফেলতে পারো।চাইলেই আরও অনেক তনুর জীবন নিয়ে নিতে পারো। তোমাদের কাছে আমার প্রশ্ন,আমি কার কাছে নিরাপদ?? পুলিশ,রাজনীতিবিদ,সেনা সদস্য,বন্ধু,স্বামী এমনকি শিক্ষক.....কার কাছে নিরাপদ আমি??আজ খুব জানতে ইচ্ছা করে,আমার জন্য নিরাপদ জায়গা কোনটা?? আদৌ কি কোনো নিরাপদ জায়গা আছে?? আর কতটা শালীন ভাবে চললে তোমাদের কামনার লোলুপ দৃষ্টি আমার উপর পড়বে না?? আর কত তনু প্রাণ দিলে তোমাদের ক্ষুধা মিটবে???? আজ আমার বাবা আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত, কাল তোমাকে তোমার মেয়েকে নিয়ে চিন্তিত থাকতে হবে।কিন্তু এভাবে আর কত দিন?? আমার সব কিছুতেই যখন সমস্যা,তখন তোমাদের কাছে অনুরোধ,তোমরা আইয়্যামে জাহেলিয়াত যুগে ফিরে যাও,তোমরা মেয়ে সন্তান জন্ম নেয়ার সাথল সাথেই তাকে কবর দিয়ে দাও,তবু এমন শ্লীলতাহানী করে মেরো না।। পুরষজাতি, তোমাদের কাছে নারী দিবসে অতিরিক্ত সম্মান চাইনা, বছরের ৩৬৫ দিন তোমাদের হিংস্র দৃষ্টি থেকে বাঁচতে চাই। তোমাদের কাছে চাকরীতে আলাদা কোটা চাইনা,স্বাধীনভাবে চাকরীস্থলে যেতে চাই।। #JusticeForTONU লেখাঃ Trina Tasmin


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now