বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভৌতিক ইনভেস্টিগেশন - কোন এক মন্দিরে (মিস্ট্রি হান্টারস)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এটা আমাদের(মিস্ট্রি হান্টারস) পঞ্চম ইনভেস্টিগেশনের একটা ঘটনা৷ আমরা একটা গ্রামের হন্টেড স্থানের তথ্য পেয়ে সেখানে ইনভেস্টিগেশনে যাই৷ তথ্যটি এমন যে তিথী অনুযায়ী বাংলা মাসের কোন বিশেষ দিন থেকে টানা ৩ দিন রাতে একটি পুরনো মন্দিরে খুবই সমস্যা হয়৷ এবং ওই রাতগুলোতে মন্দিরের আশেপাশের মানুষরা শান্তিতে থাকতে পারে না৷ আর এমনি সময়েও মন্দিরের কাছে ভয়ে কেউই আসে না৷ যাই হোক একজন লীড হান্টার(শাদমান সৌমিক) ও একজন ইনভেস্টিগেটর(সুমন বাবু) ওই স্থান টা তে যায়৷ ওরা গ্রাম টা তে পৌছায় তখন বিকাল৷ ওরা মন্দির টা তে গেল, কিছু প্রয়োজনীয় ছবি ক্যাপচার করলো৷ মন্দিরটার ৪ টা ভাগ৷ একটা শিব এর জন্য,একটা কালীর জন্য, একটা দূর্গা পূজার জন্য ও একটা মনসার জন্য৷ ক্যাপচারিং এর পর সন্ধার দিকে মাইন্ড রিেফ্রশমেন্ট এর জন্য ওরা গ্রামের একটা বাজারে যায় এবং সেখানে রাত ১০টা পর্যন্ত অবস্থান নেয়৷ এরপর ১০.৩০ টার দিকে ওরা ওই মন্দিরের কাছে যায়৷ ওখানটা রাতে কেমন যেন ছমছমে ছিল৷ ওরা ক্যামেরা ও অন্যান্য জিনিস সেটআপ করলো৷ রেকর্ডার অন করলো৷ এরপর ওরা অপেক্ষা করলো কমপক্ষে ২ ঘন্টা৷ কিন্তু কিছু ঘটলো না৷ তখন ওরা সেদিনের জন্য প্যাকআপ করে চলে আসার প্ল্যান নিয়েছে এমন সময় বিশাল এক শব্দ৷ ওরা দুই দিকে সরে গেল৷ সাথে সাথে ওরা শব্দের উত্সের দিকে আলো ফেললো৷ ওরা দাড়িয়ে ছিল কালীর ঘরটার সামনে৷ ওরা দেখলো যে কালীর মূর্তিটা নিছে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে৷ ওরা দিনে ক্যাপচার করা পিক. চেক করে দেখলো যে কালী মূর্তিটা দাড়ানো ছিল৷ এবং ওটা পড়ে যাওয়ার কোন কারন ছিল না৷ এই ঘটনার পর আরো ১ ঘন্টা ওরা অপেক্ষা করলো৷ কিছু ঘটলো না৷ এরপর ওরা প্যাকআপ করে ব্যাক করবে৷ সব প্যাকআপ হয়ে গেছে এমন সময়ে বাবু উঃ করে উঠলো৷ ঠির এর ১/২ সেকেন্ড এর মাথায় সৌমিক এর মাথায় ককেটা ছোট পাথরের টুকরোর মত কিছু একটা আঘাত করলো৷ ওরা ২জন ই তখন বুঝলো কিছু একটা হচ্ছে৷ ওরা জিনিসটা খুজলো৷ পেল৷ দেখলো একজোড়া মাটির কানের দুল৷ এবং ওরা দিনে পিকচার গুলো অনেক ঘেটে ওরা ধারনা করলো যে এটা কালী বা দূর্গার কানের দুল৷ ওরা এরপর ভাবলো যে ইনভেস্টিগেশনের সময়ের ভিডিও তো আছে৷ কিছু ঘটলে ওটাতে দেখা যাবে৷ যাই হোক পরদিন সকালে ওরা আবার মন্দিরে এল৷ অবাক ব্যপার টা হলো ওরা দেখলো কালী ঠিক ঠায় দাড়িয়ে আছে৷ এবং মন্দিরের সবই ঠিক আছে৷ শুধু নেই দূর্গার কানের দুল৷ যে দুটো ওদের মাথায় রাতে আঘাত করেছিল৷ ও দুটো ওরা নিয়ে গিয়েছিল৷ পরে ওরা ইনভেস্টিগেশনের সময়ের ভিডিও চেক করার জন্য কার্ড ইনসার্ট করলে দেখে কার্ডটাও নষ্ট হয়ে গেছে৷


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now