বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চট্রগ্রামের ফয়েজ লেক দিনের বেলা আনন্দ আর উৎসবের এলাকা হলেও রাতের বেলা ১টি ভৌতিক জায়গাতে পরিণত হয়।। লেকের ১টা সাইড আছে যেখানে বোট নিয়ে যাওয়া নিষেধ। সেখানে ১টা ওয়ার্নিং বোর্ডও লাগানো আছে।। শোনা যায় যে, ঐ সাইডটাতে একটা পাথরের দ্বীপ আছে এবং একবার কেউ ওইপাশে চলে গেলে সে আর সহজে পথ খুঁজে পায় না।। অনেকেই দূর থেকে ঐ দ্বীপটাতে একটা মেয়েকে ঘুরে বেড়াতে দেখেছে। বিভিন্ন জনের বর্ণনা থেকে জানা যায়,মেয়েটা একটা সাদা জামা পড়ে থাকে, তার চুল ছাড়া থাকে, এবং লক্ষ্য করলে বুঝা যায় কোনও কারণে তার মন বিষণ্ণ।। এ ছাড়াও ফয়েজ লেকের ভেতর কিছু বড় বড় মূর্তি আছে যে গুলোর মাথায় মাগরিবের আজানের সময় কালো চাদরে জড়ানো এক বৃদ্ধ মহিলাকে বসে থাকতে দেখা যায়।। ফয়েজ লেকের পানিতে ডুবে বছরে প্রায় ৪-৫ জন মানুষ মারা যায়।। এছাড়াও ঐ জায়গার স্থানীয় অনেকেই গভীর রাতে লেক সংলগ্ন এলাকার আসে পাশে জান্তব চিৎকার শুনতে পায় এবং অদ্ভুত
সাদা আলো দেখে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now