বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অবিশ্বাস্য তবু বিশ্বাস করতে হবে(পর্ব- ২)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X ঝালকাঠি জেলার রুনশি গ্রামে ২০০৮ সালের শেষের দিকে এক অদ্ভুত পরিবারের আগমন ঘটে।। তারা এর আগে কোথায় থাকতো এই ব্যাপারে কারো কোনো নির্দিষ্ট ধারণা ছিল না।। এরা সারাদিন ঘরের দরজা আটকে বসে থাকতো এবং গভীর রাতে এদের বাসা থেকে এক ধরনের পাশবিক আওয়াজ আসতো।। অনেকটা প্রচণ্ড মৃত্যু যন্ত্রণায় কেউ ছটফট করছে,এমন আওয়াজ।। ঐ বাসার লোকদের মাঝে শুধু একজন মাঝে মাঝে কেনাকাটার জন্য ঘরের বাইরে বের হতো।। পরিবারের সবাই ডিসেম্বর মাসের ২ তারিখে একত্রে মারা যায়।। ঐদিন সকালে তাদের বাসার দরজা খোলা থাকলে এবং ভেতরে কুকুরের আওয়াজ পাওয়া গেলে গ্রামবাসী সবাই দেখতে উৎসুক হয়ে ঢুকে পড়ে।। দেখা যায়, এক পাশে স্তূপ করে পড়ে আছে ৫ জনের মৃত দেহ এবং সারা ঘরে অদ্ভুত সব আলপনা আঁকা।। এছাড়াও সেই ঘর থেকে উদ্ধার করা হয় অসংখ্য মানব কঙ্কাল এবং বিড়াল, কুকুর, শিয়াল, মানুষসহ আরো কিছু প্রাণীর মৃত দেহ।। ঘটনাটি প্রেত সাধনা বলে অনেকেই আখ্যায়িত করেন।। স্থানীয় দৈনিকে এই ঘটনা নিয়ে সাংবাদিক “নাজমুল বাশার” লেখালেখি করেন কিছুদিন।। আশ্চর্যজনক ভাবে, বাশারকে একদিন সেই বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে পাওয়া যায়।। (সুত্রঃ দৈনিক ইনকিলাব) ডাক্তাররা জানিয়েছিলেন, বাশার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now