বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দেবীকে একটা ভক্তি দেয়া উচিৎ

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X শীতের শেষে চমৎকার মোলায়েম আবহাওয়া । রাত দশটায়ও বেশী রাত বলে মনে হয় না । অথচ কয়দিন আগেও সন্ধ্যা না গড়াতেই মধ্যরাত বলে ভ্রম হতো । ফুর ফুরে আবহাওয়ার কারণেই হয়তো মিলনরা বেশ দেরি করে এলো । ততক্ষণে লুচিকে নিয়ে পৃথিবীর শেষ প্রান্তে আনন্দ জোয়ারে অবগাহন করে এলাম । লুচি ,হেলেন,ক্যারেন,এলি,ক্যাটরা কেউ কাছে থাকলে অন্য রকম আনন্দ পাই । অবর্ণনীয় সুখ পাই । ওদের শরীর ও যৌবনের গন্ধ আমাকে সর্বক্ষণ মোহাবিষ্ট করে রাখে । এ সকল দুরন্ত যৌবনের ললনারা জৈব ক্ষুধায় তীব্রভাবে কাতর হয়ে নিজেদেরকে উন্মুক্তভাবে নিবেদন করলে আমি তখন নিশ্চেদ প্রস্তরবৎ বসে থাকতে পারি না,থাকলে সেটা হবে নিজের সাথে প্রতারণা করা । নিজের সাথে তো আর নিজে প্রতারণা করতে পারি না । তেমন মুর্খ আমি নই । লক্ষ্য করলাম,মিলন,অজিত,হাসেম,কুটুল,সালেক,তারেক শুদ্ধ ও হাফিজুর এসেছে । ওদের বান্ধবীরাও যথারীতি যুগলবন্দি হয়ে হুড়মুড় হুদ্দার করে স্বশব্দে ঘরে ঢুকছে । মাঝে মাঝে এভাবে আড্ডা দিতে পারলে মনটা আনন্দে নেচে উঠে । জিজ্ঞস করলাম,কিরে মিলন! আনিস,কাইনুল ,মফিজরা এলো না যে? মিলন কটমট করে তাকিয়ে ধমকে উঠলো,ওসব অসামাজিক ছোটলোকদের নাম বলবি না । শালারা! শালারা নাকি মদ খাওয়া ছেড়ে দিছে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৪৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now