বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ইংরেজিতে ' প্রেগন্যান্ট অ্যান্ড প্রিটি স্টেজ ' বলে একটা টার্ম আছে !!
.
এটা বলে- গর্ভাবস্থার সপ্তম মাসে একজন মেয়ের উপরে স্বর্গীয় সৌন্দর্য নেমে আসে !!
.
এই দেশের কতোজন মেয়ে গর্ভাবস্থায়
প্রোপার কেয়ারটুকু পায় !!?? একজন মেয়েকে
ওই নয়টা মাস অন্তত মাথায় করে রাখা উচিত !!
.
আপনার স্ত্রী যখন লজ্জায় গাল লাল করে নীচু
গলায় আপনাকে কনসিভ করার খবর জানিয়েছিঠি তখন কী করেছিলেন !!?? আনন্দের আতিশয্যে তাকে কোলে তুলে নিয়েছিলেন !!??
.
খুবই ভালো কথা সঙ্গে সঙ্গে নিজের কর্মতালিকাও ঠিক করে ফেলুন !!
.
রোজ অফিস থেকে ফিরে তার ফোলা পেটে
মাথা রেখেই কর্তব্য সম্পন্ন করবেন না !!
.
গোসল শেষে তার চুল আঁচড়ে দিন, মুখে তুলে
খাইয়ে দিন !!
.
এইসময় অনেক মেয়েই নিজের এবড়োথেবড়ো শরীর নিয়ে হীনমন্যতায় ভোগে...........তার প্রশংসা করুন- এক মুহূর্তের জন্যেও যেনো তার মুখ মলিন না হয় !!
.
আপনার মাথায় যদি থাকে- মেয়েটা পরম মমতায় আপনারই অস্তিত্ব নিজের মধ্যে ধারণ করছে, তাহলে তাকে কোনোভাবেই অবহেলা করতে পারবেন না !!
.
রাতে ঘুমুতে যাবার আগে তার কপালে চুমু খাওয়ার সময় মনে রাখবেন- আপনাদের ছোটো
ছোটো ভালোবাসায় পেটের বাচ্চা দারুণভাবে
আন্দোলিত হয় !!
.
আমেরিকায় সন্তান ডেলিভারীর সময় স্বামীকে তার স্ত্রীর হাত ধরে রাখতে হয় !!
.
এর পেছনের উদ্দেশ্যও দারুণ-
.
সন্তান জন্মদানের সময় একজন নারী যে বর্ণনাতীত কষ্ট হাসিমুখে বরণ করে ,সেটা খুব
কাছ থেকে দেখলে তাকে অবলা ভেবে
অবজ্ঞা করা সম্ভব না !!
.
ভেবে দেখুন- আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েই
তারস্বরে কেঁদে উঠছে.............সেই কান্নার শব্দ শোনা মাত্র আপনার স্ত্রী তার সব কষ্ট ভুলে
যাচ্ছে !!
.
সদ্য মা হওয়া আপনার স্ত্রীর চোখে আনন্দাশ্রু
আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি...........
.....এই অলৌকিক দৃশ্য এক্সপেরিয়েন্স করতে ইচ্ছা হয় না ??
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now