বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মোনাফেক তত্ত্বাবধিরা আমাদের সর্বনাশ করে দিয়েছে । বেইমান মীর জাফরের নয়া প্রজন্মরা আমাদের ডুবিয়েছে । আমাদের লিডার নির্বাচনে সেনা নিয়োগের বিপক্ষে ছিলেন । সত্যিইতো আর্মি না থাকলে আমাদের স্বর্ণের টুকরো কর্মীরা,চেলা চামুন্ডারা,মদদপুষ্ট শিষ্যরা নির্ভয়ে কাজ করতে পারতো । বেকুব মার্কা পাবলিকেও সুন্দরভাবে ভোট দিতে পারতো । আর আমার লিডার আমার প্রিয় নেতা রাজকীয় হালে দেশের শাসন ক্ষমতা নবায়ন করতে পারতো । নেতাকে ক্ষমতায় দেখে স্বস্তি পেতাম,শান্তি পেতাম,সুখ পেতাম । আর কি পেতাম.....?
না পাওয়ার কি যে জ্বালা ,ব্যর্থতার কি যে গ্লানি,মানুষের শালীন আচরণ,শালীন ভাষা ভূলিয়ে দেয় । যাকেই নাগালে পাই তাকেই খাবলে ধরতে চাই,যাকে দেখি বা মনে পড়ে তাদের উদ্দেশ্যে ভিতর থেকে গল গল করে গালি নামক বিশেষণগুলো বেরিয়ে আসে । নিয়ন্ত্রণ বলে তখন আর কোন বাধা থাকে না । প্রাণভরে গালি দেই । কাউকে গালি দিতে না পারলে অসুস্থ বোধ করি । গালিতে কি যে সুখ,কি শান্তি তা কাউকে বোঝাতে পারবো না । পৃথিবীর প্রতিটি ভাষার গালিতেই রয়েছে হাই প্রোটিন । তাবৎ দুনিয়ার প্রতিটি দেশে প্রতিটি ভাষায় প্রতিটি লোকালয়ে গালি জাতীয় বিশেষ শব্দগুলো দোর্দন্ড প্রতাপে টিকে আছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now