বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভূতের ভয়ে রাতজাগা!

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ভূতের কাছে সবাই জব্দ। তা সে দেশের না খেতে পাওয়া হতদরিদ্র নাগরিক হোন বা রাজকীয় বিলাসে দিন কাটানো দেশের প্রেসিডেন্ট। ভূত যে কাউকে ছাড়ে না, হাতেনাতে তার প্রমাণ পাওয়া গেল ব্রাজিলে! অবিশ্বাস্য শুনতে লাগলেও সত্যি। ভূতের ভয়ে সপরিবার রাষ্ট্রপতির জন্য বরাদ্দ প্রাসাদ ছেড়ে পালিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমার। নিজ মুখে সে কথা স্বীকারও করেছেন তিনি। ‘ভেজা নিউজ’ নামে একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ওখানে অদ্ভুত একটা অনুভূতি হত। প্রথম রাত থেকেই আমি ওই বাড়িতে ঘুমোতে পারিনি। ওখানকার এনার্জিটাই যেন ভাল নয়... এমনকী ওখানে ভূত আছে কি না, তা ভাবতেও বাধ্য হই আমরা!’ ব্রাজিলের রিও দি জেনেইরোতে অত্যাধুনিক আলভোরাদা প্রাসাদেই থাকেন সেদেশের প্রেসিডেন্টরা। টেমারও সপরিবার সেখানেই থাকতেন। রাজকীয় এই প্রাসাদে বিরাট বড় সুইমিং পুল, বড় বাগিচা, ফুটবল মাঠ, চ্যাপেল, মেডিক্যাল সেন্টার— কী নেই! গ্লোবো সংবাদপত্রে তো দাবি করা হয়েছে, ভূত তাড়াতে নাকি পুরোহিতও ডেকেছিলেন টেমারের স্ত্রী মার্সেলা। কিন্তু তাতেও ভূত বাগে না আসায় সেই বিলাসবহুল প্রাসাদ থেকেই আপাতত পাততাড়ি গোটাতে বাধ্য হলেন প্রেসিডেন্ট টেমার। আপাতত দেশের ভাইস-প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ছোট প্রাসাদে গিয়ে পরিবারকে নিয়ে উঠেছেন টেমার। প্রেসিডেন্ট হওয়ার আগে টেমারই ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব সামলাতেন। কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে এখনও কেউ ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেননি। ফলে ওই ছোট প্রাসাদটি খালিই পড়ে ছিল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now