বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
- আমার পরিচিত এক ভাইকে নিয়ে একজন নামকরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাহেব আমার মোটামুটি পরিচিত। উনি ভিজিট নিজে নেন না ..... উনার এসিসট্যাণ্ট ভিজিট নেয়।
- আমরা ঢোকার পর উনার এসিসট্যাণ্ট এসে বললো .....
• স্যার, আগের রুগীতো পুরা টাকা দিতে পারছে না।
• কেনো?
• উনি জানতো না যে, ভিজিটের সাথে #ড্রেসিং করার চার্জও দিতে হবে। ভিজিট আর ড্রেসিং চার্জ মিলিয়ে হয়েছে ১০০০টাকা। দিচ্ছে ৮০০টাকা। বলছে, ২০০টাকা পরে এসে দিয়ে যাবে। এখন কি করবো?
• কি করবি, এটাও আমাকে বলে দিতে হবে? প্রেসক্রিপশন রেখে দে। টাকা দিয়ে নিয়ে যেতে বল।
• মাঝখানে আমি বললাম ..... যখন বলছে, ২০০টাকা পরে দিয়ে যাবে ..... তখন যেতে দেন। আর ২০০টাকার ব্যাপারইতো।
• ও ..... ২০০টাকা তোমার #গায়ে লাগে না?? আমার কাছে এসব চলবে না। টাকা দিবে ..... প্রেসক্রিপশন নিবে।
• আচ্ছা বাদ দেন ..... ঐ রুগীর ২০০টাকা আমি দিয়ে দিচ্ছি।
• বাহ্ ..... বিদেশে থেকে মনে হয় ভালোই ইনকাম করছো। #ফট করে ২০০টাকা দান করে দিলে।
• আমি এক প্রস্থ হাসি দিয়ে বললাম ..... আপনি ভুল বুঝছেন। আমি, ২০০টাকা দান হিসাবে দেইনিতো।
• তাহলে??
• আমি ২০০টাকার বিনিময়ে, আপনাকে #লজ্জা দিয়েছি।।
.
.
লিখেছেনঃ ডাঃ শামীম রেজা
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now