বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এখন কিচ্ছু মনে হবেনা, যেদিন কলেজ লাইফে তোমারই পেছনের বেঞ্চে বসে পরীক্ষা দেওয়া বন্ধুটা বুয়েট কুয়েটএর সিরিয়াল কাঁপাবে আর তুমি ওয়েটিং লিস্টেও নিজের নাম টা বার বার সার্চ দিয়েও খুজে পাবানা, সেদিন বুঝবে। যেদিন একইসাথে রাতের পর রাত চ্যাট করা বন্ধুটা কোন এক রাতে নিজের ফেসবুক প্রোফাইলে লিখবে Started School at অমক মেডিকেল কলেজ, সেদিন আংগুল অজান্তেই লগ আউট বাটনে চাপ দিবে। অনুধাবন হবে সেদিন।
যখন তুমি আর সে শতটা রাত স্বপ্ন বুনেছিলে একই ক্যাম্পাসের আংগিনায় বসে স্বপ্নকে সত্যি করবে । আজ সে ঠিকই ক্যাম্পাসে বসে স্বপ্ন সাজায়, সফল কাওকে নিয়ে। বাস্তবতার সংগা সেদিন মুখস্থ হবে তোমার।
যেদিন তোমারই নিউজফিডে সাদা এপ্রোন পরা বন্ধুদের সেল্ফিগুলো ভেসে উঠবে, সেদিন তোমারো মনে হবে, এর থেকে হয়তো সাদা কাফনে ঢেকে গেলেই বেশি ভাল হত।
ক্লাসের ফার্স্ট বয়/গার্ল জেনে যেই প্রতিবেশী তার সন্তানের জন্য তোমার পুরনো নোট নিতে আসত, সেদিন তিনিও তোমার রেসাল্ট জেনেও যখন তোমার করূন মুখে আবার শুনতে চাইবে ভেতরে এক ক্রুর হাসি দিয়ে। তুমি সেদিন নিরুপায় যখন বন্ধুদের আড্ডার টপিক হবে তাদের প্রিয় সাব্জেক্ট কিংবা ক্যাম্পাস এর অপরূপ সৌন্দর্য, সেদিন যখন তোমার বলার কিছুই থাকবে না, তখন বুঝবে এই বন্ধুত্বের জন্য কত সময়ই না কেটেছিল একইসাথে, আর আজ ?
এখনোও তোমার হৃদস্পন্দন একটুও বাড়েনি ভবিষ্যৎ এর ভয়ে, কিন্তু যেদিন তোমার বাবারই সামনে তার কলিগ নিজের ছেলের সংবাদ দিবে মিষ্টি দিয়ে, সেদিন কি পারবে নিজেকে ক্ষমা করতে ?
বুকমার্ক করে রাখ, এই পোস্ট পড়া শেষ হলেও কিচ্ছু মনে হবেনা, মনে হবে সেদিন যখন উপরের প্রত্যেকটা শব্দে খুজে পাবে নিজের স্বপ্ন ভাংার কান্না । সেদিন আর কাদলেও ফিরে পাবেনা আজকে আমাদের এই সতর্ক করার দিনটা।
আমরা চাইনা, একটা স্বপ্নও আর বিফলে যাক। সময় আছে যতটুকুই, আজ থেকে না, এখন থেকেই কাজে লাগাও।।
আমরা চাই, এই পেজে এসেই সেদিন বলবে, ভাইয়া আপনাদেরকে বুড়ো আংগুল দেখিয়েছি। ভুল প্রমাণ করেছি এই ফালতু পোস্টকে।
সত্যিই আমরা সেটাই চাই।
সৃষ্টিকর্তা সবার সহায় হউন।
(সংগৃহিত)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now