বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মধ্যবিত্ত একটা পরিবার

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X মধ্যবিত্ত একটা পরিবার । বাবা-মা দুজন সহ মোট সদস্য পাচজন । রাতের খাবারের টেবিলে মেন্যু হিসেবে উপস্থিত এবেলার সবজি আর ওবেলার রয়ে যাওয়া একটা মাছের টুকরা । এ অবস্থায় প্রথমেই মুখ খুলবে মা । সে বলবে -- "এই গরমে মাছ খেতে একদম ইচ্ছা করছে না । কবে যে বৃষ্টি নামবে !" বাবার ডায়বেটিস বলে রাতে রুটি খান । সবজির বাটিটা টেনে নিয়ে বলবেন -- "রুটি দিয়ে আর যাই খাওয়া যাক না কেন , মাছ একেবারেই খাওয়া যায় না। আমি এবেলায় আর মাছ খাবো না ।" বড় বোন বলবে মাছ জিনিস টা একদম ই অন্যরকম! দেখলেই বমি আসে! এ সময় বড় ভাই বলে বসবে -- "আজকে সন্ধ্যায় টিউশনে হেভি নাস্তা দিয়েছে । আমার বেশি খিদা নাই। আমি অল্প ভাত সবজি দিয়ে খেয়েই উঠবো।" সবাই মিলে মাছটা তুলে দিয়েছে পরিবারের ছোট ছেলেটার প্লেটে । সে চারজন এর দিকে একবার করে তাকালো । তার গলা দিয়ে সবজি নামে না , এটা সবাই খুব ভালো করেই জানে । সে খুব সাবধানে মাছের টুকরোটাকে মোটামুটি সমান পাচ ভাগে ভাগ করলো । এক ভাগ নিজের প্লেটে রেখে বাকি তিনটা সবার প্লেটে চালান করে দিল। পাচজনের মুখেই আকর্ণ বিস্তৃত হাসি । চুপচাপ খেতে লাগলো সবাই । কখনো কখনো নীরবতাই যোগাযোগের সবচেয়ে ভালো উপায়! লিখাঃ অপদার্থ_পদার্থবিদ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now