বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোট কিন্ডারগার্টেন স্কুল

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমার বাসার পাশের গলিতে একটা ছোট কিন্ডারগার্টেন স্কুল। প্রতিদিনের মতন আজকেও গলিটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। একদম ছোট্ট দুইটা বাচ্চা ছেলে স্কুল ছুটির পরে হেঁটে যাচ্ছে। একটু পেছনে তাদের দুইজনের অভিভাবক আছেন মনে হল। স্কুল ড্রেস পরা বাচ্চা দুইটা ব্যাগ নিয়ে জোরে জোরে দুলতে দুলতে হেঁটে যাচ্ছে। একটা বাচ্চার হাতে একটা ক্যাডবেরি চকলেট । বাচ্চাগুলার কথাবার্তা শুনছিলাম। দুইজনের কথাতেই অসম্ভব সুন্দর 'বাচ্চা-বাচ্চা টোন' টা আছে। -"আচ্ছা শুনো, তুমি কি ক্লাসে নতুন?" -"হ্যা! আমার আম্মু ভর্তি করাইসে!" -"তুমার নাম কি?" -"আমার নাম তুষার। তোমার?" -"আমার নাম? আমার নাম ফাহিম।" -"চকলেট খাবা?" এই বলে হাতে চকলেট থাকা বাচ্চাটা দ্বিতীয়জনের হাতে চকলেট ভেঙে খেতে দিল। -"থ্যাঙ্ক ইউ! আজকে থেকে তুমি আমার বেস্ট ফ্রেন্ড!" -"আচ্ছা! তুমিও আমার বেস্ট ফ্রেন্ড!" আমি এতটুকু শুনে হেঁটে গেলাম সামনে। মনে মনে বাচ্চাগুলোকে বলতে থাকলাম, এক মিনিটের দেখায় এরকম 'বেস্ট ফ্রেন্ড' যত পারো, এখনই বানায়ে নিও। একটু বড় হলে মানুষকে 'বিশ্বাস' করতেই বছরখানেক লেগে যেতে পারে! কাউকে এমনি এমনি 'ফ্রেন্ড বলা' আর মন থেকে 'ফ্রেন্ড ভাবা'র মধ্যেও বিস্তর পার্থক্য তৈরি হতে পারে! আর 'বেস্ট ফ্রেন্ড'...! সেটা অনেএএএক পরের ধাপ! এরপর... 'এক মিনিটের দেখায় বেস্ট ফ্রেন্ড' হওয়া আমার বন্ধুগুলোকে মনে পড়তে থাকল! কতজনকে হারিয়েও ফেলেছি! কিন্তু কেন জানি মনে হয়, দেখা হলে ওদের কে এখনো আমি 'বেস্ট ফ্রেন্ড' ভাবতে পারব! হাহা! [] Nahian Bin Khaled []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now