বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
- ছেলে দেখতে বেশ ভালো,নম্র,ভদ্র ( ঘটক)
ঃ কি করে? (মেয়ের বাবা)
- ইয়ে মানে ছোটখাট একটা চাকুরি।
ঃ নিজে খাবে নাকি আমার মেয়েকে খাওয়াবে! হবেনা এটা।
- আরেকটা ছেলে আছে।গ্র্যজুয়েশান কমপ্লিট করা।একটা চাকুরি হয়ে যাবে।
ঃ হয়ে যাবে! হয়নিতো। এটাও বাদ।
- ইয়ে মানে একটা সোনার টুকরা ছেলে আছে।ভালো চাকুরি করে।
ঃ বেতন কত?
- হাজার বিশেক।
ঃ এটা কোন বেতন! কি খাওয়াবে আমার মেয়েকে!
- এবার আর না করতে পারবেন না কিন্তু।এই ছেলেটা দেখতে শুনতে যেমন ভালো আবার ভালো বেতনের চাকুরিও করে।তবে একটু খাটো।
ঃ খাটো ছেলের কাছে মেয়ে বিয়ে দেবনা।কারন আমার মেয়েও খাটো।নাতি নাতনীরা খাটো হবে।
- আরেকটা ছেলে আছে।লম্বাই তবে একটু কালো।
ঃ কালো ছেলের হাতে আমার মেয়ে তুলে দেব কোন দুঃখে!
- আরেকটা ছেলে আছে সব কিছুই ঠিক আছে কিন্তু একটু নেশাটেশা নেয় মাঝে মাঝে।
ঃ কোন সাহসে আপনি এমন প্রস্তাব আমার কাছে নিয়ে এলেন?
- ইয়ে মানে আরেকটা প্রস্তাব ছিল।কিন্তু এতক্ষন আপনার পছন্দ শুনে ভয় হচ্ছে বলবো কিনা।
ঃ বলেন বলেন।সমস্যা নেই।ছেলে কি করে?
- আমেরিকা থাকে।
ঃ তাই নাকি! আরে বলেন বলেন বাড়ি কই?
- কিন্তু ছেলেটা একটু কালো যে?
ঃ কালো সাদাতো আল্লাহ বানাইছে এটা আর এমন কি?
- ছেলেটা একটু খাটোও।
ঃ মানুষ ইচ্ছে করে কি আর খাটো হয় বলেন?
- ছেলেটার একটু ড্রিংকস করার অভ্যাস আছে যে?
ঃ আরে ঘটক সাহেব এই বয়সে এমন একটু আধটু থাকেই।
- বোঝেনইতো আমেরিকায় থাকে, মেয়েদের সাথে একটু আধটু......
ঃ ওসব কোন ব্যাপার না।বিয়ের পর ঠিক হয়ে যাবে।
- সাহেব একটা কথা বলি?
ঃ অবশ্যই ঘটক সাহেব বলেন।
- বিয়ে কি ছেলের সাথে দেবেন নাকি আমেরিকার সাথে!
[] Mostafa Kamal Riad []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now