বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কেউ বাসায় ফেরার জন্যে,কেউ কেউ বা পার্কে রেস্তোরায় কফি শপে বারে আড্ডা দেবার জন্যে । রান্না বান্নার চিন্তা প্রায় লোকেরই করতে হয় না । তাই রাত বাড়ার সাথে সাথে আড্ডা ও মদের আসর গুলো জমে উঠে দ্রুত । কিছুক্ষণ বসে থেকে আবার হাটতে থাকলাম । মৃদু বাতাসে হলুদ ধূসর বর্ণের ঝরাপাতাগুলো আমার আগে আগে উড়ে যাচ্ছে । অপসৃয়মান পাতাগুলোর তালে তালে আমিও বেশ জোর কদমে হাটছি । পাতারা ডিগবাজী দিয়ে দিয়ে এগিয়ে যায়,আমার মনটাও বুঝি পাতার মতই সমানতালে ডিগবাজি দিতে লাগলো । রাস্তা পাড়ি দেব কিন্তু লালবাতি জলছে,সবুজ বাতি না জলা অবধি অপেক্ষা করতে হবে । একটা কুকুর দৌড়ে এসে আমার ডান পাশে ঝুলিয়ে দিয়ে হা করে লাল বাতিটার দিকে তাকিয়ে আছে । আমি একবার লালবাতি আর একবার কুকুরটার তাকানো দেখছি । কি আশ্চর্য,একটা অধম প্রাণী অথচ কি প্রখর তার মেধা । আমাদের দেশে শিক্ষিত মানুষও রাস্তা ফাকা পেয়ে লাল বাতিকে উপেক্ষা করেই সদম্ভে চলে যাবে । সবুজ বাতি জলতেই হতভম্ভ হয়ে কুকুরটার চলে যাওয়া দেখলাম । রাস্তা পাড়ি দিয়ে বাম দিকে মোড় ঘুরতেই হঠাৎ মনে পড়লো বহের আলী চৌধুরী জরুরীভাবে দেখা করতে বলেছিলেন । কয়েকবার ফোন করে না পেয়ে তারেক শুদ্ধুকে বলেছেন,আমি যেন খবরটা পেয়েই দেখা করি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now