বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
*আমি টাকা গুনছি ,এমন সময় খালু সাহেব বের হলেন । কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে থেকে বললেন,কিসের টাকা?আমি জবাব দেবার আগেই খালা বললেন,তোমার এত কথা জানার দরকার কি? খালু সাহেব সঙ্গে সঙ্গে চুপসে গেলেন । ক্ষমতাবান কোনো মানুষকে চোখের সামনে চুপসে যেতে দেখলে বালো লাগে । আমি খালু সাহেবের দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে বললাম,খালু সাহেব,আপনার পেটের অবস্থা কী?তিনি জবাব দিলেন না । চুপসানো অবস্থা থেকে নিজেকে বের করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে লাগলেন । লাভ হলো না । ফুটো হওয়া বেলুন ফুলানো মুশকিল । যতই গ্যাস দেয়া হোক ফুস করে ফুটো দিয়ে গ্যাস বের হয়ে যাবে । খালার কাছ থেকে টাকা নিয়ে আমি ইমরুলের বাসার দিকে রওনা হলাম । ইমরুলের বাবার হাতে টাকাটা পৌছে দিতে হবে । যে কয়েকটা জিনিস ঢাকা শহর থেকে উঠে গেছে তার একটা হচ্ছে টিনের চালের একতলা বাড়ি । বাড়ির সামনে নারিকেল গাছ । হঠাৎ হঠাৎ যখন নারিকেল গাছওয়ালা একতলা বাড়ি দেখা যায় তখন কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে । বাড়ির সৌভাগ্যবান মালিকের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে করে ।
*ইমরুলের বাবা হাবিবুর রহমানের সঙ্গে আমার পরিচয়ের সূত্র টিনের চালের একতলা বাড়ি । বাড়ির সামনে ছটা নারিকেল গাছ ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now