বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
*মোটেই এক হলো না ।এ ধরনের কথা তুই ভূলেও উচ্চারণ করবি না । যে বাচ্চাটা তোর হাতে আছে তার নাম কী?
*ইমরুল ।
*এটা আবার কেমন নাম! শুনলেই চিকেনরোলের কথা মনে হয় । ইমরুল চিকেনরোল ।
*তোমার বান্ধবী নিশ্চয়ই নাম বদলে নতুন নাম রাখবে । তাদের যেহেতু টাকার অভাব নেই তারা নাম চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারে । যার নাম সিলেক্ট হবে তার জন্যে ঢাকা অস্ট্রেলিয়া ঢাকা রিট্রার্ন টিকিট । খালা আমাকে থামিয়ে দিয়ে বললেন,আজ বিকেলের মধ্যে ছেলের একটা ছবি নিয়ে আয়,আমি ইন্টারনেটে পাঠিয়ে দেব । ছবি পছন্দ হলে আসমাকে বলব সে যেন এক সপ্তাহের মধ্যে চলে আসে ।
*আমি বললাম,এখন আমাকে বায়নার টাকা দাও ।
*বায়নার টাকা মানে?
*ইমরুলকে বায়না করলে বায়নার টাকা দেবে না ?
*কত দিতে হবে?
*আপাতত বিশ হাজার দাও । জিনিস ডেলিভারির সময় বাকিটা দিলেও হবে ।
*কিছু না দেখেই বায়নার টাকা দেব? ছবিও তো দেখলাম না । এতগুলো টাকা যেন কোন ভরসায় দেব?
*আমার ভরসায় দেবে । আমি কি ভরসা করার মতো না?
*মাজেদা খালা বিড়বিড় করে বললেন,তোর উপর ভরসা অবশ্যি করা যায় ।
*তাহলে দেরি করবে না ,এখনি টাকা নিয়ে এসো । টাকা ঘরে আছে না?
*আছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now