বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দেওয়ালের কোণায় কোণায় হাতের কাজের নিপুণ ছোঁওয়া । এত কিছু দেখা সত্ত্বেও তার মনের মধ্যে ছোট্ট পরীক্ষা নেওয়ার ইচ্ছা জেগে উঠল।
তিনি মেয়েটিকে ডেকে ঘি রঙের গরদের শাড়ি ও একটি আকাশী রঙের শাড়ি দিলেন । ইচ্ছা করে বললেন “এই শাড়ি দুটি তে কি কাজ করা যায় বলতো মা, আমি কিছুতেই ভেবে পাচ্ছিনা, অথচ কম খরচে সুন্দর কোন কাজ আমাকে করে দিতে বলেছে
একজন । তুমি বলতে পারো এত কম খরচে কি করে শাড়িটি সুন্দর করে ফুটিয়ে তোলা যায় ?” মেয়েটি এক পলক তাকিয়েই বলল, -“আপনি নিশ্চিন্তে থাকুন , আমি দেখছি কি করা যায় ।”
সপ্তাহ পরে একদিন সদাশিব বাবু দোকানে বসে হিসেবের খাতা মেলাচ্ছেন, এমন সময়ে “আসতে পারি ভিতরে?” শুনে তাকিয়ে দেখলেন শ্রী এসেছে । হাতের প্যাকেট টি খুলে শাড়ি দুটি হাতে তুলে দিল মেয়েটি ।
নীল শাড়িটির অপূর্ব ঔজ্জ্বল্য যেন ঠিকরে পরছে চুমকির অসাধারণ কাজের স্পর্শে । ঘি রঙের শাড়িটিও যেন এক অন্য রূপ পেয়েছে হাতের তুলির টানে ।
সদাশিব বাবু খুশিতে ডগমগ হয়ে এক মুহুর্তও দেরী না করে তার সাথে তার বাড়িতে গিয়ে তার বাবা মা এর সাথে কথা বলে ছেলের সাথে বিয়ে পাকা করে ফেললেন ।এতদিন ধরে এমনি এক কূলবধূই তো খুঁজছিলেন
তিনি যেতার ব্যবসার কাজে উন্নতির স্রোত বয়ে আনবে,শুধু তাই নয়, তার সাথে তার সাফল্যও চারিদিকে ছড়িয়ে পরবে।এতো অল্পে যে সন্তুষ্ট আর এমন যার ধীশক্তি আর ধৈর্য, সেই তো তাঁর যোগ্য কূলবধূ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now