কাকের গল্প 6 "ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)
X
চন্দনা বুলবুলি বাবুই সবাই বলল, ‘গলার আওয়াজটাও খুব একটা খারাপ নয় ।‘
পাহাড় থেকে আসা নীল ময়না বলল, পাহাড়ে নাকি হলদে ঠোঁট লাল পায়ের সুন্দর কাকও আছে । সেই শুনে টিয়াপাখি বলল, ‘আমাদের কালো কাকই সুন্দর । রোজ ডাস্টবিনে বসে, তবু ওর গায়ে নোংরা লেগে থাকে না ।‘
সবাই সমস্বরে বলল, ‘আমাদের কালো কাকই ভালো । কালো জগতের আলো ।‘
ডাহুকপাখি লম্বা লম্বা পা ফেলে তখনই বেরিয়ে পড়ল । একঝাঁক পায়রা গেল দক্ষিণে, একঝাঁক টিয়াপাখি গেল পশ্চিমে ।
বকের দল সাদা পাখনা মেলে উত্তরের দিকে উড়ে গেল, মাছরাঙা পাখিরা গেল পূর্বদিকে । চিল আর বাজ অনেক উঁচু আকাশে গিয়ে চারদিকে খুঁজতে লাগল ।
শালিখ আর বাবুই মিলে আমগাছের দালে কাকের বাসা তৈরি করতে লাগল ।
জঙ্গলে জন্তুজানোয়ারদের সভা ডেকে সিংহরাজা আদেশ দিল, ‘সবাই মিলে কাককে খুঁজে বার করো ।‘ জঙ্গল জুড়েও ছুটোছুটি হুটোপাটি শুরু হল । যেমন করে হোক, কাককে ফিরিয়ে আনতেই হবে ।
মানুষরাও পিছিয়ে নেই। দিকে দিকে ‘কাক বাঁচাও কমিটি’, ‘কাক জাতীয় উদ্যান’, ‘কাক সোসাইটি’ তৈরি হল । পাঁচিলে, দেয়ালে, হোর্ডিঙে কাকের সুন্দর সুন্দর ছবি টাঙানো হল ।
এতজন মিলে এত ভালোবাসায় ডাকলে কি আর কাক না এসে পারে ?
বাড়ির বারান্দায়, স্টেশনের টালির ছাদে,স্কুলবাড়ির মাঠে কালো কালো কাকের দল আসতে লাগল আবার ।
পাখির দল এসে কাকের সঙ্গে খেলা করতে লাগল । কাকের আমগাছের বাসায় পাখিরা এসে গল্প করতে লাগল ।
আজকাল পাখিরা কাককে নিয়ে একসঙ্গে উড়ে যায় নীল জলের কাছে । রাজহাঁস লম্বা গলা দুলিয়ে হাসে ।
আকাশ বাতাস মেঘ বৃষ্টি গাছপালা সবাই জানে এখন, কালো কাক আসলে কত সুন্দর । পাহাড় টিলা জঙ্গল .. গাছে গাছে ফুল পাতা
.. নদী নালা পুকুর । পাখির শিস । কাকের গম্ভীর ডাক ।সব মিলিয়েই জীবন । প্রকৃতির রূপকথায় কাউকে বাদ দেওয়া নেই ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now