কাকের গল্প 4 "ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)
X
গরমের কষ্ট, জলের কষ্ট, খাবার জোগাড়ের কষ্ট নিয়ে এমনিই পাখিদের ভালো লাগছে না । তার মধ্যে এই কাক নিয়ে ঝামেলা । জলের কাছে এমনিই পাখিদের এত ভিড়, কাকগুলো এসে ভিড় বাড়িয়ে দিচ্ছে । জোর করে এসে জল খেয়ে নেবে, উড়ে উড়ে জল নোংরা করবে, পাখিদের মুখের খাবার ছিনিয়ে নেবে ।
দেখেশুনে বুনো হাঁসের দল একদিন সব পাখিদের নিয়ে একটা সভা করল । কাকেদের অত্যাচার আর সহ্য হয় না । চোখের সামনে এত নোংরা কুচ্ছিত পাখি, সারাদিন ডাস্টবিনে নোংরা ঘাঁটে আর তারপর লেকের জল নোংরা করে । কাককে আর আসতে দেওয়া হবে না ।
পাখিরা মিলে কাককে গাছ থেকে তাড়িয়ে দিল । বাসা ভেঙে দিল, ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে গেল । কাঠঠোকরা পাখি লম্বা ঠোঁট দিয়ে কাকেদের খুঁচিয়ে ভয় দেখিয়ে দিল । বাবা-কাক আর মা-কাক অনেকক্ষণ উড়ে উড়ে ভাঙা ডিমগুলোকে দেখল, তারপর কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেল ।
পাখিরা খুব খুশি । মানুষজনও খুশি । আর কালো বিশ্রী কাককে দেখতে হয় না । আর কর্কশ ডাকে মাথা ধরে না ।
সুন্দর সুন্দর পাখিরা উড়ে উড়ে আকাশটাকে ঝলমল করে রাখে । লেকের জলে এখন দুটো সুন্দরী রাজহাঁস ঘুরে বেড়ায় । কতরকম হলুদ, নীল, কমলা, সবুজ । কতরকম পালক । নীলকন্ঠ, বেনেবউ, ধনেশ, দুধরাজ, ছাতারে, বুলবুলি, শালিখ । পায়রার ঝাঁক ।
রোজ ভোরের সোনা মাখামাখি জলে, গাছের পাতায় । নীল সবুজ ঘাসের বন, লাল হলুদ ফুল । আর অনেক অনেক রঙ । ডানায় সোনালি লাইন মাথায় লালনীল মুনিয়া, সাদাটুপি লাল গির্দিপাখি,
স্যাফরন গা লম্বা সাদাটে ল্যাজ গাঢ় নেভীব্লু দুধরাজ । ময়না, চন্দনা, দোয়েল, মৌটুসি .. নরম পাখির দল । আকাশের চিল, বাজ, শকুন, ঈগল .. শক্তিশালী পাখির দল । জোড়ায় জোড়ায় শালিখ । ঝাঁক বেঁধে পায়রা, বক, হাঁস । শুধু কাক নেই । কাক আর আসে না ।
এমনি করে দিন কাটতে লাগল । বুনো হাঁসরা অন্য দেশে উড়ে গেল । পেলিক্যান নামের আরো সুন্দর পাখি এসে লেকের জলে খেলা করে গেল । বর্ষা এল । শরত এলো । শীত এলো । কাক এলো না ।
বেশ চলছিল, কিন্তু কিছুদিন ধরে নানা মুশকিল দেখা দিয়েছে । গাছে গাছে পাখিদের বাসায় পোকামাকড় বেড়ে গেছে । বিষাক্ত সব পোকা ঘাসের মধ্যে, ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে । আঁশটে গন্ধে আকাশ বাতাস ভরে যাচ্ছে ।
সুন্দর সুন্দর পাখিদের লাল নীল সবুজ পালক ভর্তি পোকা, সারাদিন ঠোঁট দিয়ে চুলকে চুলকে গায়ে ব্যথা । কোকিল খুব বিপদে পড়েছে । ওর ডিম রাখার জায়গা নেই । সব ডিম খেয়ে নিচ্ছে দুষ্টু বেড়ালরা । দিনে দিনে কোকিলের সংখ্যা কমে যাচ্ছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now