বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এসে বসে, ছোট্ট চড়াইপাখি ফুরুত করে এসে বসে নীল কালো ডোরাকাটা বদরীপাখির পাশে বসে । আর অমনি একটা কি সুন্দর হাতে-আঁকা ছবি হয়ে যায় ।
একদল ময়ূর সুন্দর পেখম তুলে খেলে বেড়াচ্ছে, বড় ঝোলা ল্যাজের একটা সাদা পাখি এসে বসল ঠিক তাদের মধ্যিখানে ।
আর সময় বুঝে কোণাকুণি এসে বসল নীলকন্ঠ আর টিয়াপাখি । ব্যস, কেমন সুন্দর একটা আল্পনা হয়ে গেল ।
সবাই সুন্দর । রঙচঙে ঝলমলে। আর কাককে দ্যাখো কুশ্রী কালো । সকালবেলা সুন্দরী পায়রাদের দলে বসে দানা খুঁটে খায় যখন,
সবাই মুখ ফিরিয়ে নেয় । কি কুচ্ছিত, কি কুচ্ছিত । সাদা ঝুঁটির কাকাতুয়া পায়রাদের ডেকে নেয়, ‘এদিকে চলে এসো । কাকের সঙ্গে থাকতে হবে না ।‘
আবার পরের দিন দ্যাখো আবার কাক সুন্দর পাখিদের দলে খেলতে আসে। লজ্জা শরমের বালাই নেই ।
একদিন তো খুব মজা হয়েছিল । খুব বৃষ্টি হয়েছিল সেদিন। নীল পেখমে সবুজ পাখনা দুলিয়ে নেচেছিল ময়ূর । গানও গেয়েছিল ।
দেখতে সুন্দর হলে কি হবে ! ময়ূরের গানের গলা একেবারেই নেই । কোকিল আর দোয়েল খুব হেসেছিল সেই নিয়ে । কাকের আওয়াজ শুনলেও যেমন সবাই হাসে ।
বোকা কাকটা করেছে কি, পরের দিন ময়ূরের পালক লাগিয়ে সেজেগুজে ময়ূরের সঙ্গে ভাব জমাতে গেছে । কাক বোধহয় ভেবেছিল, গলার আওয়াজ একরকম বলে ময়ূর ওকে বন্ধু করবে । ময়ূররা সঙ্গে সঙ্গে কাককে মেরেধরে তাড়িয়ে দিয়েছে । সেই নিয়ে সেদিন সব পাখিদের কি হাসাহাসি ।
তবু লজ্জা নেই। সারাদিন ‘কা কা’ করে গাছে গাছে মাঠে বনে ঘুরবে । আর চিল, শকুন, বাজ .. যত রাগী রাগী পাখির সঙ্গে খুঁজে খুঁজে মাংস খাবে । তবু যদি চিলের মত অমন ডানা সোজা করে আকাশে পাক দিতে পারত ।
একলা পাখি হয়ে চিল মাঝে মাঝেই আকাশে পাক খায়, কি সুন্দর লাগে তখন । কাক অত উঁচুতে উড়তেই পারে না । তাই চিল, বাজ, শকুন, ঈগলদের সঙ্গেও ওর বন্ধু হয় না ।
কোনো গুণ থাকলে তো বন্ধু করবে ! অন্ধকারের পাখিরা, বাদুড় কিংবা প্যাঁচা, তারাও ওর চেয়ে ভালো । কেমন অন্ধকারে দেখতে পায় ।
লেকের ধারে মর্নিংওয়াকে আসা মানুষজনও বলে, ‘এত সুন্দরের মধ্যে কাকগুলোকে মানাচ্ছে না ।‘
কেউ কেউ পাথর ছুঁড়ে কাককে তাড়িয়েও দেয় । তবু আবার পরের দিন কাক এসে হাজির হবেই ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now