বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটু আলো ফুটলেই পাখিরা পার্কের লেকের কাছে উড়ে আসে । মর্নিংওয়াকের মানুষজন এসে পড়ে । তার মধ্যেই পাখিদের ভিড়ও বাড়ে । একঝাঁক টিয়াপাখি এদিক সেদিক ওড়াউড়ি করে । দল বেঁধে পায়রা এসে পার্কের রাস্তায় বসে পড়ে ।
ক’দিন ধরে লেকের কাছে কয়েকটা বুনো হাঁস আসছে । এমনিতে হাঁসেরা আসে শীতকালে, এবছর ভুল করে এসময় এসে পড়েছে।
ওরা সারাদিন জলে ডুবে থাকে । আগে আগে দুটো বক আসত । আজকাল দল বেঁধে বক আসছে । বুনোহাঁস আর বক, দুই পাখির বেশ ভাব হয়ে গেছে । একসঙ্গে জল থেকে মাছ আর পোকা ধরে খায় ।
মাছরাঙা পাখি সেই নিয়ে একদিন খুব রাগ করছিল। এমনিতেই গরমে খাবার খোঁজায় কত কষ্ট । তার মধ্যে রোজই জলের ধারে পাখির ভিড় বাড়ছে।
লেকের ধার ঘেঁষে একটা মস্ত শিমুলগাছ । তারপর পার্কের পাঁচিলের সঙ্গে সারি দিয়ে পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুলফুলের গাছ ।
তারপর পাশাপাশি দুটো ছাতিমগাছ । একটা আমগাছও আছে । এই সকালে গাছে গাছে পাখির হুল্লোড় ।
আমগাছের ডালে ডালে সবচেয়ে বেশি পাখি থাকে । সকালবেলা সবাই বাসা ছেড়ে বেরিয়ে এসে জলার ধারে বসে । বক আর হাঁসেদের সঙ্গে গল্পগুজব করে,
তারপর হয়ত অন্য কোনো গাছে গিয়ে সেখানে অন্য কোনো পাখির বাসায় গিয়ে গল্প করে আসে । ছাতিমগাছের সবচেয়ে ওপরের ডালে বাবুইপাখির বাসা । মা-বাবুই বাসা থেকে মুখ বের করে গল্পগাছা করে ।
বাবুইপাখির বাসা এত সুন্দর যে একদিন বুনো হাঁসরাও এসে বাসা দেখে গেল । এমনিতে সব পাখিদের বাসাই বেশ সুন্দর, পরিষ্কার, পরিপাটি । শুধু কাকের বাসা ছাড়া ।
আমগাছের মধ্যে এক জায়গায় আলাদা করে বাসা করে থাকে একদল কাক । গাছের গুঁড়ির কাছে, ডালপালার মধ্যে কাঠকুটো দিয়ে হেলাফেলার বাসা ।
যেমন তেমন করে তৈরি বাসা, একটু ছিরিছাঁদ নেই । তার মধ্যেই যেমন তেমন করে ডিম রাখা, একটু জোরে হাওয়া দিলেই মাটিতে পড়ে যায় । তা নিয়ে কাকের মাথাব্যথা নেই ।
ওদের বাসায় এসে কোকিলপাখিও ডিম রেখে যায়, বোকা কাক বুঝতেই পারে না। নিজের ডিমের সঙ্গে সেগুলোকেও রেখে দেয় । সেই নিয়ে সব পাখিরা খুব হাসাহাসি করে ।
কাকের বাসায় কেউ বেড়াতে আসে না । কাকের সঙ্গে কেউ মেশে না । কাক দেখতে বিশ্রী, ডাকটাও বিশ্রী, কোনো গুণ নেই । কেনই বা মিশবে কেউ?
সাদা ধবধবে বক, সাদা সাদা হাঁস চারিদিক আলো আলো করে রাখে । সবুজ টিয়া, লাল ঝুঁটির মোরগ, লম্বা ল্যাজের বুলবুলি ।
শালিখপাখির হলুদ ঠোঁট গাঢ় বাদামী পাখনা । মৌটুসি ময়নার দলে এসে বসে, ছোট্ট চড়াইপাখি ফুরুত করে এসে বসে নীল কালো ডোরাকাটা বদরীপাখির পাশে বসে । আর অমনি একটা কি সুন্দর হাতে-আঁকা ছবি হয়ে যায় ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now